গাইবান্ধায় জামায়াতে ইসলামীর নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমিরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টে অবস্থিত জেলা কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা আমির মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। শপথ গ্রহণকারী নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান জেলা আমির মো. আব্দুল করিম এমপি।

শপথ গ্রহণকারী উপজেলা ও পৌরসভা আমিরদের মধ্যে রয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌরসভার একেএম ফেরদৌস আলম, পলাশবাড়ী উপজেলার মাওলানা একরামুল হক, সাদুল্লাপুর উপজেলার এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলার আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলার মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলার অধ্যক্ষ মোহাম্মদ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী এবং জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানাসহ জেলা কর্মপরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা খায়রুল আমিন, সাইফুল ইসলাম মন্ডল, শহীদুল ইসলাম মঞ্জু, সিরাজুল ইসলাম ও সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শিরোনাম :
এফআইজিসি প্রেসিডেন্ট নির্বাচন: মালাগোকে গাল্লানির কড়া জবাব অস্ট্রেলিয়া সফরের নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইল ও’রূর্ক ইসলামবিদ্বেষ মোকাবিলায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ডিইএ টিপ লাইনের বিরুদ্ধে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা তৎপর: হুইপ অপু ৩৮ বছর বয়সে মারা গেছেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমি ওভারটনের ৫ উইকেট, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ইনজুরি কাটিয়ে দ্রুত ফিরলেন ফিরোসিনোর স্ট্রাইকার আন্তোনিও রাইমন্ডো ইউরোপে বাড়ছে রুশ নাশকতা, বড় প্রাণহানির আশঙ্কায় থিঙ্কট্যাঙ্ক মার্কিন বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা এফআইজিসি প্রেসিডেন্ট নির্বাচন: মালাগোকে গাল্লানির কড়া জবাব অস্ট্রেলিয়া সফরের নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইল ও’রূর্ক ইসলামবিদ্বেষ মোকাবিলায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ডিইএ টিপ লাইনের বিরুদ্ধে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা তৎপর: হুইপ অপু ৩৮ বছর বয়সে মারা গেছেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমি ওভারটনের ৫ উইকেট, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ইনজুরি কাটিয়ে দ্রুত ফিরলেন ফিরোসিনোর স্ট্রাইকার আন্তোনিও রাইমন্ডো ইউরোপে বাড়ছে রুশ নাশকতা, বড় প্রাণহানির আশঙ্কায় থিঙ্কট্যাঙ্ক মার্কিন বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা