ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন জেমস অ্যান্ডারসনের

ইংল্যান্ডের কিংবদন্তি বোলার জেমস অ্যান্ডারসনের দীর্ঘ ২৫ বছরের ল্যাঙ্কাশায়ার অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। কাউন্টি ক্লাবটি নিশ্চিত করেছে যে, তারা অ্যান্ডারসনকে নতুন কোনো চুক্তির প্রস্তাব দিচ্ছে না। এই সিদ্ধান্তের ফলে তার ছেলেবেলার ক্লাবের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ঘটছে।

২০২৪ সালের গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অ্যান্ডারসন ১৮৮টি টেস্ট ম্যাচে ২৬.৪৫ গড়ে ৭০৪টি উইকেট শিকার করেছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও, প্রথম শ্রেণির ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তিনি ২০২৭ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জানা গেছে, চলতি মৌসুমে ১৭.৬৮ গড়ে ৫০টি উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়া এই পেসারের প্রতি বেশ কয়েকটি কাউন্টি দল আগ্রহ দেখাচ্ছে। যদিও অ্যান্ডারসনের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উজ্জ্বল, তবে ল্যাঙ্কাশায়ার এই মৌসুমে ডিভিশন টু-এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় সর্বনিম্ন স্থানে থেকে তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ মৌসুম পার করেছে।

বার্নলিতে জন্ম নেওয়া অ্যান্ডারসন ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। তার এক বছর পরেই তিনি ইংল্যান্ডের হয়ে প্রথম ক্যাপ অর্জন করেন। ২০২৪ সালে ভারত সফরের পর রব কি, ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড ম্যানেজমেন্ট তাকে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে দেয়। এরপর লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তবে তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ক্লাবের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করেন।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি ক্লাবের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং গত নভেম্বরে নতুন চুক্তির পর ২০২৬ সালের জন্য পূর্ণকালীন অধিনায়ক হন। ল্যাঙ্কাশায়ারের হয়ে ১১২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪৩টি উইকেট, ৬১টি লিস্ট এ ম্যাচে ৮৩টি উইকেট এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০টি উইকেট শিকার করে তিনি বিদায় নিচ্ছেন। উল্লেখ্য, ২০১৭ সালে ওল্ড ট্রাফোর্ডের প্যাভিলিয়ন এন্ডের নামকরণ করা হয়েছিল 'জেমস অ্যান্ডারসন এন্ড'।

নিজের বিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রামে অ্যান্ডারসন লিখেছেন, ছোটবেলা থেকেই তিনি ল্যাঙ্কাশায়ারের সমর্থক এবং ২৫ বছর এই ক্লাবের হয়ে খেলা তার জন্য স্বপ্ন পূরণের মতো ছিল। ওল্ড ট্রাফোর্ডে খেলা সবসময়ই তার কাছে বিশেষ ছিল এবং অধিনায়ক হওয়ার গৌরবসহ অনেক স্মৃতি তার মনে গেঁথে আছে। তিনি বলেন, তার ইচ্ছায় এই সমাপ্তি ঘটেনি, তবে তিনি ক্লাব ও সমর্থকদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

অ্যান্ডারসনের বিদায় নিশ্চিত করে ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে ফারব্রেস বলেন, জেমস অ্যান্ডারসন নিঃসন্দেহে ল্যাঙ্কাশায়ার ও ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার। একজন দুর্দান্ত প্রতিযোগী হিসেবে তিনি ড্রেসিংরুমে সবসময় সর্বোচ্চ মান বজায় রেখেছেন। ফারব্রেস আরও জানান, তারা এখন দল পুনর্গঠন করতে চান এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২০২৭ মৌসুমের জন্য চুক্তি নবায়ন না করার কঠিন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ক্লাবের প্রতি অবদানের জন্য তিনি অ্যান্ডারসনকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘস্থায়ী উত্তরাধিকারের প্রশংসা করেন।

শিরোনাম :
ইন্তারের শুরুর একাদশে কেন প্রভেডেল ও এমখিতারিয়ান, জানালেন কিভু আয়ারল্যান্ড থেকে নির্বাসনের মুখে ভারতীয় শিক্ষার্থী, মঞ্চে কমেডিই ভরসা ইসরায়েলে নির্বাচনের দিন পশ্চিম তীরে সীমান্ত ও শ্রমিক চলাচলে সেনা নিষেধাজ্ঞা ল্যাব্রাম ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা ইউরোপের বিক্ষোভে রাশিয়ার ইন্ধনের অভিযোগ ‘অতিরঞ্জিত’: পুতিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ যুক্তরাজ্যে সপ্তাহান্তে দ্বিতীয় ঝড়ের আঘাত, বিপর্যস্ত উত্তর অঞ্চল এভারটনের বিরুদ্ধে জয়ের পর গ্যাব্রিয়েলকে আর্সেনালের ‘কিংবদন্তি’ বললেন কিউন ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন জেমস অ্যান্ডারসনের ফ্লোরিডায় এএএমইউ হোমকামিং ফুটবল ম্যাচের পর গোলাগুলিতে ১২ জন আহত ইন্তারের শুরুর একাদশে কেন প্রভেডেল ও এমখিতারিয়ান, জানালেন কিভু আয়ারল্যান্ড থেকে নির্বাসনের মুখে ভারতীয় শিক্ষার্থী, মঞ্চে কমেডিই ভরসা ইসরায়েলে নির্বাচনের দিন পশ্চিম তীরে সীমান্ত ও শ্রমিক চলাচলে সেনা নিষেধাজ্ঞা ল্যাব্রাম ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা ইউরোপের বিক্ষোভে রাশিয়ার ইন্ধনের অভিযোগ ‘অতিরঞ্জিত’: পুতিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ যুক্তরাজ্যে সপ্তাহান্তে দ্বিতীয় ঝড়ের আঘাত, বিপর্যস্ত উত্তর অঞ্চল এভারটনের বিরুদ্ধে জয়ের পর গ্যাব্রিয়েলকে আর্সেনালের ‘কিংবদন্তি’ বললেন কিউন ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন জেমস অ্যান্ডারসনের ফ্লোরিডায় এএএমইউ হোমকামিং ফুটবল ম্যাচের পর গোলাগুলিতে ১২ জন আহত