বিশিষ্ট সাংবাদিক সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার পৈতৃক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী এবং চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান ছিলেন।
তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোকবাণী দেওয়া হয়েছে। শোকবাণীতে সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩১

