বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় কাঁঠালিয়ায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩২

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মেহেদী হাসান (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে police। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পুলিশ জানিয়েছে, মেহেদী হাসান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শিরোনাম :
ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস