শিশুদের ইনস্টাগ্রাম-ফেসবুকে ‘আসক্ত’ করার অভিযোগে মেটার বিচার শুরু

চলতি বছর বেশ কয়েকটি বড় মামলার মুখোমুখি হওয়া প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে এবার এক প্রজন্মের শিশুদের ইচ্ছাকৃতভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে আসক্ত করার অভিযোগে বড় ধরনের আইনি লড়াই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি আদালতে গত মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হয়, যা মেটার ইতিহাসে সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জগুলোর একটি। আগামী ছয় সপ্তাহ ধরে জুরি সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শীর্ষ আইনজীবী এবং মেটার আইনজীবীদের যুক্তি-তর্ক ও তথ্য-প্রমাণ খতিয়ে দেখবেন।

এই মামলার সূত্রপাত হয় ২০২৩ সালে। ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে শিশুদের অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত ফেডারেল ও স্টেট আইন লঙ্ঘনের অভিযোগে এই যৌথ মামলাটি দায়ের করে। অঙ্গরাজ্যগুলো মেটার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে পোস্টে ‘লাইক’ গণনার ব্যবস্থা বন্ধ করা এবং স্ক্রল করতে করতে শেষ না হওয়া বা ‘ইনফিনিট স্ক্রল’ ফিচারটি বাতিল করা।

শুনানির প্রথম দিনেই ক্যালিফোর্নিয়ার পক্ষের প্রধান আইনজীবী মেগান ও’নিল এবং মেটার প্রধান আইনজীবী পল শ্মিটের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। ও’নিল মেটার অভ্যন্তরীণ লাখ লাখ নথি, কর্মকর্তাদের ইমেইল ও চ্যাট লগ জুরিদের সামনে তুলে ধরেন, যার মধ্যে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কথোপকথনও রয়েছে। তিনি অভিযোগ করেন, মেটা জানত যে তাদের প্ল্যাটফর্মগুলো কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে।

ও’নিল একটি অভ্যন্তরীণ গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে দেখান, যেখানে বলা হয়েছে—প্রতি ৫ জন কিশোর-কিশোরীর মধ্যে ১ জন মনে করে ইনস্টাগ্রাম তাদের মানসিক অবস্থা আরও খারাপ করে তোলে। তিনি বলেন, মেটার ব্যবসায়িক মডেলটি হলো—‘ব্যবহারকারীদের আসক্ত করা, যত বেশি সময় সম্ভব ধরে রাখা, তাদের ডেটা হাতিয়ে নেওয়া এবং জনসমক্ষে বিবৃতি দেওয়ার সময় সত্য গোপন করা।’

মেটার আইনজীবী পল শ্মিট এই অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন। ও’নিলের দেখানো গবেষণার তথ্যের জবাবে শ্মিট বলেন, ‘এটি শুনতে বেশ খারাপ শোনায়। কিন্তু ওই একই নথিতে আর কী বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, ৪১ শতাংশ কিশোর-কিশোরী ইনস্টাগ্রাম ব্যবহারের কারণে ভালো বোধ করার কথা জানিয়েছে এবং বাকি ৪১ শতাংশের ওপর এর কোনো প্রভাব পড়েনি।’ শ্মিট দাবি করেন, মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের আসক্ত করার জন্য ডিজাইন করা হয়নি এবং বৈজ্ঞানিক গবেষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কোনো অস্তিত্ব প্রমাণিত হয়নি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির আগের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ব্যবহারকারীদের সমস্যা সমাধানে মেটা সব সময়ই বিভিন্ন টুল তৈরি করেছে।

বয়স যাচাইয়ের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার আইনজীবী দাবি করেন, মেটা ইনস্টাগ্রামে ১১ ও ১২ বছর বয়সী লাখ লাখ শিশুর উপস্থিতি পেলেও তাদের প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। জবাবে মেটার প্রতিনিধি জানান, এই বয়সী ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র এক লাখের কিছু বেশি। শ্মিট আরও যুক্তি দেন যে, যে গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ মেটার বিরুদ্ধে আনা হচ্ছে, সেই আইনগুলোর কারণেই অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কার্যকরভাবে ট্র্যাকিং করার জন্য প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ বা ব্যবহার করা মেটার পক্ষে সম্ভব হয় না।

তবে ক্যালিফোর্নিয়ার আইনজীবী মেগান ও’নিল মেটার অভ্যন্তরীণ গবেষণার আরও কিছু তথ্য তুলে ধরেন। একটি নথিতে লেখা ছিল, ‘কিশোর-কিশোরীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতায় আসক্তদের মতো আচরণ বা মানসিকতা ফুটে ওঠে।’ অন্য একটি নথিতে মেটা নিজেই স্বীকার করেছে যে, ‘ব্যবহারকারীদের স্ক্রিনে ধরে রাখার জন্য যেসব ফিচার ডিজাইন করা হয়েছে, তা মূলত তাদের ভালো থাকার পরিপন্থী এবং জীবনের মূল্যবান কাজগুলোতে মনোযোগ দেওয়ার ক্ষমতা কেড়ে নেয়।’ ও’নিল অভিযোগ করেন, এসব নেতিবাচক প্রভাব সম্পর্কে জানা সত্ত্বেও মেটা শিশুদের লক্ষ্য করে তাদের প্ল্যাটফর্মগুলো পরিচালনা করেছে এবং জনসমক্ষে দাবি করেছে যে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য নিরাপদ।

তিনি জুরিদের বলেন, ‘মেটা সব সময় দাবি করেছে তারা মুনাফার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু বাস্তবে প্রতিবারই মুনাফার জয় হয়েছে।’

শিরোনাম :
আর্কটিকে মার্কিন প্রভাব বাড়াতে আইসল্যান্ড সফরে মার্কো রুবিও মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা নেই, তিনি ঈশ্বর: বেনিন ডিফেন্ডার পিসিবির এনওসি প্রত্যাখ্যান: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস থেকে সরল পাকিস্তান ইতালীয় ফুটবল ফেডারেশনের বিশেষ কমিশনার হতে পারেন জিওভানি মালাগো রাশিয়ায় নিউমোনিক প্লেগ মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিলেন ট্রাম্প অর্থনীতি নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য ও অজ্ঞতা নিয়ে উদ্বেগ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলার পেছনে ছিল বিমান বিধ্বস্তের ভয়াবহ পরিকল্পনা আইপিএলে হার্দিক পান্ডিয়াকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন তৎপরতা জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইউক্রেনীয় হামলা ও শোধনাগার বন্ধকে দায়ী করলেন ট্রাম্প নারী নিপীড়নের অভিযোগ: ৪ তালেবান নেতার গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করছে আইসিসি আর্কটিকে মার্কিন প্রভাব বাড়াতে আইসল্যান্ড সফরে মার্কো রুবিও মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা নেই, তিনি ঈশ্বর: বেনিন ডিফেন্ডার পিসিবির এনওসি প্রত্যাখ্যান: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস থেকে সরল পাকিস্তান ইতালীয় ফুটবল ফেডারেশনের বিশেষ কমিশনার হতে পারেন জিওভানি মালাগো রাশিয়ায় নিউমোনিক প্লেগ মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিলেন ট্রাম্প অর্থনীতি নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য ও অজ্ঞতা নিয়ে উদ্বেগ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলার পেছনে ছিল বিমান বিধ্বস্তের ভয়াবহ পরিকল্পনা আইপিএলে হার্দিক পান্ডিয়াকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন তৎপরতা জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইউক্রেনীয় হামলা ও শোধনাগার বন্ধকে দায়ী করলেন ট্রাম্প নারী নিপীড়নের অভিযোগ: ৪ তালেবান নেতার গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করছে আইসিসি