মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান এমপি সান্টুর

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তরুণ সমাজকে সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে খেলাধুলায় উদ্বুদ্ধ ও সচেতন করার ওপর জোর দিয়েছেন। মঙ্গলবার বরিশালের উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।’ তিনি উল্লেখ করেন, সুস্থ তরুণ-তরুণীরাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করবে। বামরাইল এইচ এম ইনস্টিটিউশন কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে সহায়তা করেছে বরিশাল জেলা ক্রীড়া সংস্থা ও উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থা।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। এছাড়া উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইদুল বেপারী, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় যোগ দিয়ে এমপি সান্টু দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা সভায় তিনি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, জমি দখলকারী ও জুয়াড়িদের কোনো দলীয় পরিচয় নেই; সে যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে এবং এ ক্ষেত্রে কোনো তদবির বরদাশত করা হবে না।

সাম্প্রতিক কিশোর গ্যাংয়ের উৎপাত, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের আড্ডা ও ইভ টিজিং কঠোরভাবে দমনের নির্দেশ দেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল বৃদ্ধি, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে হবে। তিনি সাধারণ মানুষের হয়রানি বন্ধ করে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
এই ড্র জয়ের সমান: আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ ডজ (DOGE) রেকর্ড অ্যাক্সেস নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান এমপি সান্টুর দুর্নীতির অভিযোগে গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ এনসিএল পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম, সাদিকুরের দুর্দান্ত ব্যাটিং জার্মানির নুরেমবার্গ বিমানবন্দর সাময়িক বন্ধ, যুদ্ধবিমান মোতায়েন এসি মিলানের উইঙ্গার আলেক্সিস সালেমেকার্সের গোড়ালির অস্ত্রোপচার সফল কিংসমিড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার বড় ব্যবধানে হার রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি বিমান হামলা: নিহত ৪, আহত ৬০ জনের বেশি বালিতে পাচারকারীদের হাত থেকে উদ্ধার ২০টি সামুদ্রিক কচ্ছপ সমুদ্রে অবমুক্ত এই ড্র জয়ের সমান: আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ ডজ (DOGE) রেকর্ড অ্যাক্সেস নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান এমপি সান্টুর দুর্নীতির অভিযোগে গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ এনসিএল পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম, সাদিকুরের দুর্দান্ত ব্যাটিং জার্মানির নুরেমবার্গ বিমানবন্দর সাময়িক বন্ধ, যুদ্ধবিমান মোতায়েন এসি মিলানের উইঙ্গার আলেক্সিস সালেমেকার্সের গোড়ালির অস্ত্রোপচার সফল কিংসমিড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার বড় ব্যবধানে হার রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি বিমান হামলা: নিহত ৪, আহত ৬০ জনের বেশি বালিতে পাচারকারীদের হাত থেকে উদ্ধার ২০টি সামুদ্রিক কচ্ছপ সমুদ্রে অবমুক্ত