সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যেই সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সীমান্ত এলাকায় নতুন অস্ত্র মোতায়েন এবং প্রচারণা স্পিকার চালু করার হুমকির কয়েক দিনের মাথায় এই হামলা চালাল পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, তারা উত্তর কোরিয়া থেকে ছোড়া প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ অতিক্রম করে পূর্ব সমুদ্রে গিয়ে পড়ে। সিউল নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের সাথে দৃঢ় সামরিক জোটের অধীনে উত্তর কোরিয়ার যেকোনো উস্কানি মোকাবিলার জন্য দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য শনাক্ত করার কথা জানিয়েছে।

সামপ্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা সদস্য আহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে চরম বৈরিতা শুরু হয়। সিউলের সামরিক সীমান্ত রেখার দক্ষিণে উত্তর কোরিয়া ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল বলে অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল। তবে পিয়ংইয়ং এই বিস্ফোরণের দায় অস্বীকার করে এবং উস্কানি দেওয়া হলে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়।

গত সপ্তাহে উত্তর কোরিয়া জানায়, সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার সেনারা বারবার সতর্কতামূলক গুলি ছুড়েছে। এর প্রতিবাদে সীমান্তে নতুন অস্ত্র ব্যবস্থা জোরদার এবং সীমান্তজুড়ে প্রচারণা চালানো স্পিকারগুলো পুনরায় চালুর ঘোষণা দেয় তারা। পরবর্তীতে আকস্মিক সংঘর্ষ এড়াতে সীমান্ত পুনর্বিন্যাস নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া, কিন্তু উত্তর কোরিয়া সেই প্রস্তাবে সাড়া দেয়নি। চলত সপ্তাহে সীমান্ত পরিদর্শনের সময় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিকরা সীমান্তের ওপারে উত্তর কোরিয়ার ভারী কামান দেখতে পান, যা আগে দৃশ্যমান ছিল না।

দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার নীতি অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে আরও বেশি ল্যান্ডমাইন, কাঁটাতারের বেড়া এবং সামরিক প্রতিরক্ষা কাঠামো তৈরি করছে উত্তর কোরিয়া। সিউলের দাবি, এই নির্মাণকাজের সময় উত্তর কোরিয়ার সেনারা বারবার সীমান্ত অতিক্রম করেছে এবং জবাবে দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি চালিয়েছে। যদিও পিয়ংইয়ং সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঠিক আগেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন চীনের সীমান্ত শহর দানডং সফর করেন। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে চীনের সহায়তার স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে তিনি একটি নতুন উদ্বোধন করা সেতুর মাধ্যমে চীন সফর করেন। ২০১১ সালের শেষদিকে বাবার স্থলাভিষিক্ত হওয়ার পর চীনে এটি ছিল কিমের ষষ্ঠ সফর। স্মৃতিসৌধ পরিদর্শনের সময় কিম জানান, চীনের সাথে উত্তর কোরিয়ার "অপরাজেয়" বন্ধুত্ব সুদৃঢ় থাকবে। পরে তিনি চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা ওয়াং হুনিংয়ের সাথে বৈঠক করে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য রাশিয়ায় সেনা ও গোলাবারুদ পাঠানোর পর পিয়ংইয়ং এখন আবার প্রধান অর্থনৈতিক সহযোগী চীনের সাথে সম্পর্ক জোরদারে তৎপর হয়েছে।

শিরোনাম :
ফ্যান ভোটে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো কালিয়ারির সাথে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পল মেন্ডি জাস্টিন টাকারকে দলে নিলেন চিফস, পুরোনো তিক্ততা নিয়ে যা বললেন মাহোমস ইউক্রেনের দিনিপ্রো রেল স্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪ বৃষ্টির বিরতিতেই আমাদের ছন্দ নষ্ট হয়েছে: জন ক্যাম্পবেল তুরস্ক ও উজবেকিস্তানের মধ্যে পাঁচটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিলের নির্দেশ চেলসি ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাইকেল ক্যারিক আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে জিম্বাবুয়ে, দলে দুই অভিষেক ফ্যান ভোটে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো কালিয়ারির সাথে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পল মেন্ডি জাস্টিন টাকারকে দলে নিলেন চিফস, পুরোনো তিক্ততা নিয়ে যা বললেন মাহোমস ইউক্রেনের দিনিপ্রো রেল স্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪ বৃষ্টির বিরতিতেই আমাদের ছন্দ নষ্ট হয়েছে: জন ক্যাম্পবেল তুরস্ক ও উজবেকিস্তানের মধ্যে পাঁচটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিলের নির্দেশ চেলসি ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাইকেল ক্যারিক আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে জিম্বাবুয়ে, দলে দুই অভিষেক