পুরো নোবিপ্রবি ক্যাম্পাস সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুৎ খাতের ব্যয় উল্লেখযোগ্য হারে কমানোর লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) সম্পূর্ণ সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বণিক বার্তা’ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক ‘গ্রিন ডায়ারলগ’ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এই পরিকল্পনার কথা জানান।

উপাচার্য বলেন, প্রায় ১০০ একর আয়তনের বিশাল এই ক্যাম্পাসে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ প্রচুর অর্থ ব্যয় হয়। এই ব্যয় কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার একটি কার্যকর সমাধান হতে পারে। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান সৌরবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতির উদাহরণ তুলে ধরে জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ক্যাম্পাসে একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব স্থাপন করা হয়েছে। এর একটি অংশ হিসেবে মাত্র ১৮ লাখ টাকা ব্যয়ে ৯০০ বর্গফুটের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো হয়েছে। এই ছোট প্রকল্পটি থেকে বছরে প্রায় ২৩ হাজার ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে এবং দৈনিক গড় উৎপাদন হবে প্রায় ৬৩ ইউনিট।

প্রকল্পটির অর্থনৈতিক দিক তুলে ধরে উপাচার্য জানান, এই সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে খরচ পড়ছে প্রায় সাড়ে তিন টাকা। অন্যদিকে, প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য খরচ হয় প্রায় ১০ টাকা। সরকারের সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে পুরো ক্যাম্পাস এই ব্যবস্থার আওতায় আনা সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় বহুগুণ কমে আসবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের মাধ্যমে একটি টেকসই ক্যাম্পাস গড়ে তোলা সহজ হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়গুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই অর্থনীতির রূপরেখায় নতুন গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, বণিক বার্তার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে দেশের জলবায়ু, পরিবেশবান্ধব জ্বালানি ও অর্থনীতির বিভিন্ন খাতের নীতিনির্ধারক, গবেষক, কূটনীতিক, উদ্যোক্তা এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

শিরোনাম :
শাই হোপের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জু স্যামসন গাজা ও পশ্চিম তীরে ফের যুদ্ধের উচ্চ ঝুঁকিতে উদ্বেগ জানাল জাতিসংঘ পরিবারের কাজ ও সাজসজ্জায় বাড়তি সময়, বিতর্কে জাপানের প্রধানমন্ত্রী পুরো নোবিপ্রবি ক্যাম্পাস সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা ইনজুরি সংকটে সাসুওলো: অভিজ্ঞ আচেরবিকে দলে ফেরানোর ভাবনা মার্কিন নির্বাচনী বিজ্ঞাপনে বন্দুক, গালি ও অদ্ভুত কৌশলের ছড়াছড়ি বই লেখা শুরু ও শেষ করার উপায়: বিশেষজ্ঞদের পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পুনম রাউত যুক্তরাষ্ট্রে নির্বাচনী কর্মকর্তা ও কংগ্রেসের দপ্তরে রহস্যময় চিঠি সিরিয়ায় উপকূলীয় সহিংসতায় জড়িত দুইজনের মৃত্যুদণ্ড শাই হোপের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জু স্যামসন গাজা ও পশ্চিম তীরে ফের যুদ্ধের উচ্চ ঝুঁকিতে উদ্বেগ জানাল জাতিসংঘ পরিবারের কাজ ও সাজসজ্জায় বাড়তি সময়, বিতর্কে জাপানের প্রধানমন্ত্রী পুরো নোবিপ্রবি ক্যাম্পাস সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা ইনজুরি সংকটে সাসুওলো: অভিজ্ঞ আচেরবিকে দলে ফেরানোর ভাবনা মার্কিন নির্বাচনী বিজ্ঞাপনে বন্দুক, গালি ও অদ্ভুত কৌশলের ছড়াছড়ি বই লেখা শুরু ও শেষ করার উপায়: বিশেষজ্ঞদের পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পুনম রাউত যুক্তরাষ্ট্রে নির্বাচনী কর্মকর্তা ও কংগ্রেসের দপ্তরে রহস্যময় চিঠি সিরিয়ায় উপকূলীয় সহিংসতায় জড়িত দুইজনের মৃত্যুদণ্ড