ফিলিপাইনে স্কুলে সহপাঠীদের ওপর গুলিবর্ষণ, নিহত ২ শিক্ষার্থীর পর হামলাকারীরও আত্মহত্যা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের একটি হাই স্কুলে এক ১৬ বছর বয়সী কিশোরের গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং আরও আটজন আহত হয়েছে। রক্তাক্ত এই হামলার পর বন্দুকধারী কিশোর নিজেও নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে। নিহত দুই শিক্ষার্থীর বয়সই ১৪ বছর এবং তারা স্থানীয় বাঙা ন্যাশনাল হাই স্কুলের শিক্ষার্থী ছিল বলে বিবিসিকে নিশ্চিত করেছেন স্থানীয় মেয়র আলবার্ট পালেন্সিয়া।

মেয়র পালেন্সিয়া জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দেশটির শিক্ষা বিভাগ এক বিবৃতিতে এই ঘটনায় "গভীর উদ্বেগ" প্রকাশ করেছে। গত শুক্রবার দুপুরের খাবারের বিরতির পর বাঙা ন্যাশনাল হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে। চলতি বছরের জুন মাসের পর থেকে ফিলিপাইনে এটি তৃতীয় মারাত্মক স্কুল শুটিংয়ের ঘটনা।

রয়টার্স নিউজ এজেন্সিকে মেয়র পালেন্সিয়া জানান, শুক্রবার দুপুরের খাবারের সময় আড্ডায় বন্দুকধারী কিশোরটি তার বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল। সে বলেছিল, "দুপুরের খাবারের পর আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করব।" তবে তার বন্ধুরা বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছিল, কারণ ওই কিশোর সবার কাছে রসিক বা কৌতুকপ্রিয় হিসেবে পরিচিত ছিল। কিন্তু দুপুরের খাবারের বিরতি শেষ হতেই সে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। অন্তত ১০ জন শিক্ষার্থীকে গুলি করার পর সে নিজের জীবন শেষ করে দেয়।

এই ঘটনার পর স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বাঙা পৌরসভার সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় (জিএমটি ০৬:০০) তারা ঘটনার খবর পায় এবং তাৎক্ষণিকভাবে জীবন রক্ষাকারী সহায়তা দিতে চারজন প্যারামেডিকসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে ঘটনার তদন্ত করছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ফিলিপাইনে বন্দুকের মালিকানার হার এ অঞ্চলের মধ্যে অন্যতম সর্বোচ্চ হওয়ায় দেশটিতে বন্দুক সহিংসতা অস্বাভাবিক কিছু নয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা সাধারণত বিরল। তা সত্ত্বেও, গত চার মাসের মধ্যে এটি তৃতীয় মারাত্মক ক্যাম্পাস শুটিংয়ের ঘটনা। এর আগে গত জুন মাসে ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি হাই স্কুলে বুলিং বা হয়রানির জের ধরে এক শিক্ষার্থীর গুলিতে তিন সহপাঠী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এরপর আগস্ট মাসে দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক জুনিয়র হাই স্কুলে এক শিক্ষার্থী তার সহপাঠীকে গুলি করে হত্যা করার পর নিজে আত্মহত্যা করে। সে সময় হামলাকারী প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং পরে অন্য শ্রেণীকক্ষে গিয়ে এক শিক্ষার্থীকে গুলি করে।

শিক্ষা বিভাগ তাদের বিবৃতিতে জানিয়েছে, "আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা।" তারা তদন্তে সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য প্রশাসনের সাথে সমন্বয় করছে। একই সাথে তদন্ত চলাকালীন সবাইকে শান্ত থাকতে এবং যাচাই না করে কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিভাগটি।

ভয়াবহ এই ঘটনার পর সাউথ কোটাবাতোর গভর্নর রেনাল্ডো তামায়ো প্রাপ্তবয়স্ক বন্দুক মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগ্নেয়াস্ত্রগুলো যেন অত্যন্ত নিরাপদে সংরক্ষণ করা হয় এবং কোনোভাবেই যেন অপ্রাপ্তবয়স্কদের নাগালের মধ্যে না যায়, তা নিশ্চিত করতে হবে। রয়টার্সকে তিনি বলেন, "অল্প কয়েকজন নিরাপত্তা কর্মী দিয়ে হাজার হাজার শিক্ষার্থীর ওপর নজরদারি করা সম্ভব নয়। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, অন্যথায় এটি সমাধান করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।"

শিরোনাম :
সামরিক কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা পিট হেগসেথের কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ এআই জার হিসেবে জে ক্লেটনকে বেছে নিতে পারেন ট্রাম্প আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি সামরিক কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা পিট হেগসেথের কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ এআই জার হিসেবে জে ক্লেটনকে বেছে নিতে পারেন ট্রাম্প আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি