সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ড্যাফোডিলের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার আগারগাঁওয়ে ভাসানী নভোথিয়েটারে আয়োজিত ‘সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট ২০২৬’-এ ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার মেলা প্রাঙ্গণে ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগ ঘুরে দেখেন তিনি। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ড্যাফোডিলের ‘ডিসিএল হাই-টেক’ ব্র্যান্ডের ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা দেখে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এসব পণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বিশ্ববাজারে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে দেশের নিজস্ব উৎপাদন সক্ষমতাকে গর্বের সঙ্গে উদ্যাপন করার ওপর জোর দেন তিনি। উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন ও সেমিকন্ডাক্টর শিল্পে দেশের সক্ষমতা তুলে ধরতে ড্যাফোডিল গ্রুপ শিক্ষা, গবেষণা, শিল্প ও উদ্ভাবনের সমন্বয়ে এই প্রযুক্তি-ইকোসিস্টেম প্রদর্শন করে।

পরিদর্শনের এক পর্যায়ে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য মতবিনিময় হয়। ড. সবুর খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর সমাধান প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি জানান, এসব প্রকল্প কাজে লাগিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ অনেক কম খরচে এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী এই প্রস্তাবটিকে গুরুত্ব দিয়ে ইতিবাচক আগ্রহ দেখান। উপস্থিত মন্ত্রী ও উপদেষ্টারাও এই বিষয়ে একমত পোষণ করেন।

মতবিনিময়কালে ড. মো. সবুর খান প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান, যা দেশের তথ্যপ্রযুক্তি খাতের দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখছে। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণটি ইতিবাচকভাবে গ্রহণ করেন। এছাড়া দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নকে আরও বেগবান করতে ২০০১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেন ড. সবুর খান। প্রধানমন্ত্রী এই বিষয়টিও বিবেচনা করার আশ্বাস দেন।

শিরোনাম :
হালান্ড নন, প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার ইসাক: টেডি শেরিংহাম টেস্টে ফিরতে মুখিয়ে আছেন নরকিয়া, কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সিরিজ এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস কালিনিনগ্রাদ রক্ষায় সব অস্ত্র ব্যবহারের ঘোষণা রাশিয়ার ইউক্রেনে জার্মান চ্যান্সেলর মার্জ, রাশিয়ার তীব্র হামলার মুখে কিয়েভ নেত্রকোনার পূর্বধলা কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল নিয়ে উত্তেজনা, আগুন ও বিক্ষোভ হালান্ড নন, প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার ইসাক: টেডি শেরিংহাম টেস্টে ফিরতে মুখিয়ে আছেন নরকিয়া, কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সিরিজ এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস কালিনিনগ্রাদ রক্ষায় সব অস্ত্র ব্যবহারের ঘোষণা রাশিয়ার ইউক্রেনে জার্মান চ্যান্সেলর মার্জ, রাশিয়ার তীব্র হামলার মুখে কিয়েভ নেত্রকোনার পূর্বধলা কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল নিয়ে উত্তেজনা, আগুন ও বিক্ষোভ