মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড প্রেমা রাওয়াতের

সিনিয়র ওমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে ইতিহাস গড়লেন ভারতের অলরাউন্ডার প্রেমা রাওয়াত। পুনেতে হায়দ্রাবাদের বিপক্ষে উত্তরাখণ্ডের হয়ে খেলতে নেমে মাত্র ১৪ বলে অপরাজিত অর্ধশতক তুলে নিয়েছেন তিনি, যা মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড। এর আগে মেরি কেলি (ওয়ারউইকশায়ারের হয়ে ২০২২ সালে), ফাতিমা সানা (পাকিস্তানের হয়ে ২০২৬ সালে) এবং লরা হ্যারিস (ওটাগোর হয়ে ২০২৫ ও সারের হয়ে ২০২৬ সালে) ১৫ বলে ফিফটি করে এই রেকর্ডের অংশীদার ছিলেন।

ম্যাচের ১৮তম ওভারে ক্রিজে নামেন প্রেমা। ব্যাটিংয়ে নেমেই তিনি হায়দ্রাবাদের মিডিয়াম পেসার সাক্ষী রাওয়ের বলে টানা তিনটি বাউন্ডারি হাঁকান। এরপর অফস্পিনার ভানকা পূজার ওভারে ১৮ রান সংগ্রহ করেন। ইনিংসের শেষ চার বলে কুঞ্চালা নিতেশাকে লক্ষ্য করে ৬, ৪, ৪, ৬ মেরে নিজের রেকর্ড ফিফটি পূর্ণ করেন তিনি। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে উত্তরাখণ্ড নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। অপর প্রান্তে রঘভি বিস্ত ৫০ বলে অপরাজিত ৭২ রান করেন।

বল হাতেও দুর্দান্ত ছিলেন প্রেমা। হায়দ্রাবাদের ব্যাটিং ধসাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রেমা ওপেনার জি কাব্যশ্রী ও এন ক্রান্তি রেড্ডিকে আউট করে ২ উইকেট শিকার করেন। প্রেমা রাওয়াতের নৈপুণ্যে হায়দ্রাবাদ ৯৮ রানেই ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায়।

২৪ বছর বয়সী প্রেমা চলতি বছরের জুন মাসে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন তিনি। বিশেষ করে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ-পর্যায়ের ম্যাচে মাত্র ৯ রানে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০২৫ ও ২০২৬ সালের ডব্লিউপিএল শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। টুর্নামেন্টে ছয় ম্যাচে তিন উইকেট নেওয়া এই অলরাউন্ডারকে ২০২৭ মৌসুমের জন্য রিটেইন করেছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।

শিরোনাম :
মাউন্ট এভারেস্টের কাছে হেলিকপ্টার সংঘর্ষে ভারতীয় পর্যটকের মৃত্যু লিভিংস্টোনকে দলে নিতে আগ্রহী চেন্নাই, সিদ্ধান্তহীনতায় হায়দ্রাবাদ হরমুজ প্রণালীতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনীর সীমিত হামলা মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল অস্ট্রেলিয়ার আদালতে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার শুনানি বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ পারমার কাছে ০-৩ গোলে হেরে ‘অনুশীলন ক্যাম্পে’ আটালান্টা, ক্ষুব্ধ সাররি ডমিনিককে বডি স্ল্যাম করেছিলেন রাকেল, এখন তিনি ভাইয়ের মতো মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড প্রেমা রাওয়াতের খেরসনে যুদ্ধবিরতির সমাপ্তি: ফের শুরু হলো রুশ-ইউক্রেন লড়াই মাউন্ট এভারেস্টের কাছে হেলিকপ্টার সংঘর্ষে ভারতীয় পর্যটকের মৃত্যু লিভিংস্টোনকে দলে নিতে আগ্রহী চেন্নাই, সিদ্ধান্তহীনতায় হায়দ্রাবাদ হরমুজ প্রণালীতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনীর সীমিত হামলা মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল অস্ট্রেলিয়ার আদালতে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার শুনানি বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ পারমার কাছে ০-৩ গোলে হেরে ‘অনুশীলন ক্যাম্পে’ আটালান্টা, ক্ষুব্ধ সাররি ডমিনিককে বডি স্ল্যাম করেছিলেন রাকেল, এখন তিনি ভাইয়ের মতো মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড প্রেমা রাওয়াতের খেরসনে যুদ্ধবিরতির সমাপ্তি: ফের শুরু হলো রুশ-ইউক্রেন লড়াই