শিশুদের ডাকে সাড়া দিয়ে বিদ্যালয়ে ছুটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরার পথে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। রোববার (১৬ আগস্ট) আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন করে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফিরছিলেন, তখন রাস্তার পাশে থাকা আচমিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে দেখে ডাকতে শুরু করে। তারা সমস্বরে বলতে থাকে, ‘তারেক রহমান স্যার, এদিকে আসেন।’

শিশুদের এমন আকুল ডাক ও উচ্ছ্বাস উপেক্ষা করতে পারেননি প্রধানমন্ত্রী। নিরাপত্তা ও ব্যস্ত কর্মসূচির তোয়াক্কা না করে তিনি হঠাৎ নিজের গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যান। প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে উপস্থিত শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, হাত মেলান এবং বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনে বড় হওয়ার এবং ভবিষ্যতে দেশের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য উৎসাহ দেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তারা অভিভূত। তাদের ভাষায়, ‘আমরা ভাবতেই পারিনি তিনি আমাদের স্কুলে চলে আসবেন। তিনি আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন এবং দেশের বড় দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। আমরা অনেক খুশি।’

পরবর্তীতে প্রধানমন্ত্রী আচমিতা জর্জ ইনস্টিটিউশনের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গেও কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের শিক্ষকরা প্রধানমন্ত্রীর এই আচরণে অত্যন্ত অনুপ্রাণিত ও আনন্দিত বোধ করছেন। তাদের মতে, প্রধানমন্ত্রীর সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার এই স্মৃতি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ব্যস্ততম একটি দিনে প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়া স্থানীয় এলাকায় ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শিরোনাম :
রামাল্লাহর কাছে নতুন অবৈধ বসতি স্থাপন করল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা শাবিপ্রবিতে ৫৩ কোটির ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ সত্তরোর্ধ্ব বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন দ্য রক, আসছে বড় শারীরিক পরিবর্তন মিলান ও লাৎসিওর মধ্যে টমোরি ও তাভারেস অদলবদলের সম্ভাবনা কয়েক মাসের মধ্যেই নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাবে ইউক্রেন অস্ট্রেলিয়ায় ভয় জয় করে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সখীপুরে রেঞ্জ কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির নির্দেশ মন্ত্রীর ইয়েমেনের তাইজে হুথি বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর হামলা প্রাক-মৌসুম ম্যাচে খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে ক্ষুব্ধ টম ব্র্যাডি কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারাল আর্সেনাল রামাল্লাহর কাছে নতুন অবৈধ বসতি স্থাপন করল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা শাবিপ্রবিতে ৫৩ কোটির ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ সত্তরোর্ধ্ব বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন দ্য রক, আসছে বড় শারীরিক পরিবর্তন মিলান ও লাৎসিওর মধ্যে টমোরি ও তাভারেস অদলবদলের সম্ভাবনা কয়েক মাসের মধ্যেই নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাবে ইউক্রেন অস্ট্রেলিয়ায় ভয় জয় করে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সখীপুরে রেঞ্জ কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির নির্দেশ মন্ত্রীর ইয়েমেনের তাইজে হুথি বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর হামলা প্রাক-মৌসুম ম্যাচে খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে ক্ষুব্ধ টম ব্র্যাডি কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারাল আর্সেনাল