সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেন। রোববার (১৬ আগস্ট) রাতে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মো. গোলাম মুক্তাদীর মামলার এজাহারনামীয় আসামি। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে মামলার অপর আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম জানান, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। টিটিসি কোথায় স্থাপন করা হবে তা নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন মত ছিল। এ বিষয়ে আলোচনার জন্য শনিবার বিকেলে ধানগড়া বাজারে রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় সভায় সংসদ সদস্য আয়নুল হক উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় বিএনপির পাশাপাশি জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরাও অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সভার শুরুতেই ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এক পর্যায়ে সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহূর্তে তার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এমপি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান। স্থানীয় বিএনপি এই হামলার জন্য জামায়াত ও এনসিপি নেতাদের দায়ী করেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি বলেন, 'বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।'

উল্লেখ্য, সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া