বিদ্যুৎ বিতরণ অঞ্চল বেসরকারিকরণের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ছয়টি বিতরণ অঞ্চল বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, বিদ্যুৎ একটি সেবা খাত এবং এই খাতকে বেসরকারিকরণের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বুলবুল কবির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, ডিপিডিসির সভাপতি আ ন ম বজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ-সভাপতি হেলাল উদ্দিন ও মো. জাহাঙ্গীর আলমসহ অনেকে।

মানববন্ধনে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, নবাবগঞ্জের কানসার্টের ট্র্যাজেডি থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে এস আলম গ্রুপকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, এখনকার বিদ্যুৎমন্ত্রীও যেন সেই একই লুটপাটকারী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ষড়যন্ত্র করছেন। তিনি বিদ্যুৎমন্ত্রীকে প্রশ্ন করেন, তিনি কি দেশের মন্ত্রী নাকি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে সরকারকে বিতর্কিত করতে চাইছেন?

বিদ্যুৎমন্ত্রীর গ্রামে বিদ্যুৎ না থাকা বিষয়ক মন্তব্যের সমালোচনা করে আতিকুর রহমান বলেন, ২৪-পরবর্তী বাংলাদেশের জনগণকে বোকা মনে করার সুযোগ নেই। ভুতুড়ে বিলের মাধ্যমে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হলে বিদ্যুৎ ভবন ঘেরাও করা হবে বলেও তিনি সতর্ক করেন। বর্তমান সরকারের পাঁচ মাসের কার্যক্রম নিয়ে তিনি বলেন, যারা পাঁচ মাসে কিছু করতে পারে না, তারা পাঁচ বছরেও পারবে না। শেষে তিনি 'বিদ্যুৎ দে, গ্যাস দে—নইলে গদি ছেড়ে দে' স্লোগান উচ্চারণ করেন।

মানববন্ধনে সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যমান বিদ্যুৎ কোম্পানিগুলোকে প্রাইভেট লিমিটেড না করে আধুনিকায়ন ও লাভজনক করা, শূন্য পদে দ্রুত নিয়োগ, মৃত বিদ্যুৎকর্মীদের পোষ্যদের নিয়োগ, সিবিএ নির্বাচন, পে-স্কেল বাস্তবায়ন, আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ীকরণ, দ্রুত পদোন্নতি এবং আবাসন সমস্যা নিরসনে মানসম্মত আবাসিক ভবন নির্মাণ।

শিরোনাম :
রোমায় যেতে অনাগ্রহী লুইস এনরিকে, ইন্টারের লক্ষ্য ৩০ মিলিয়ন ইউরো চরমপন্থায় অর্থায়নের অভিযোগে সাবেক এসপিএলসি কর্মকর্তা গ্রেফতার ডিম্বাণু ফ্রিজ করার ঘোষণা এওসির, রক্ষণশীলদের কটাক্ষের জবাবে পাশে চিকিৎসকেরা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শস্য টার্মিনাল ও কৃষ্ণসাগর নৌঘাঁটি বিধ্বস্ত লন্ডন স্পিরিটের জয়, দ্য হান্ড্রেডে জয় দিয়ে শেষ ওয়েলশ ফায়ারের আইওয়ায় রিপাবলিকানদের প্রচারে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইউরোভিশন আয়োজনে নতুন নিষেধাজ্ঞা: সশস্ত্র সংঘাতে জড়িত দেশগুলো অযোগ্য সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি নেতৃত্বের লড়াইয়ে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন প্রিমিয়ার লিগ শিরোপা জয়ই লক্ষ্য, জানালেন ম্যানইউ ডিফেন্ডার ম্যাগুয়্যার রোমায় যেতে অনাগ্রহী লুইস এনরিকে, ইন্টারের লক্ষ্য ৩০ মিলিয়ন ইউরো চরমপন্থায় অর্থায়নের অভিযোগে সাবেক এসপিএলসি কর্মকর্তা গ্রেফতার ডিম্বাণু ফ্রিজ করার ঘোষণা এওসির, রক্ষণশীলদের কটাক্ষের জবাবে পাশে চিকিৎসকেরা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শস্য টার্মিনাল ও কৃষ্ণসাগর নৌঘাঁটি বিধ্বস্ত লন্ডন স্পিরিটের জয়, দ্য হান্ড্রেডে জয় দিয়ে শেষ ওয়েলশ ফায়ারের আইওয়ায় রিপাবলিকানদের প্রচারে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইউরোভিশন আয়োজনে নতুন নিষেধাজ্ঞা: সশস্ত্র সংঘাতে জড়িত দেশগুলো অযোগ্য সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি নেতৃত্বের লড়াইয়ে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন প্রিমিয়ার লিগ শিরোপা জয়ই লক্ষ্য, জানালেন ম্যানইউ ডিফেন্ডার ম্যাগুয়্যার