লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে লরি, রেলপথে তিন ঘণ্টা অচলাবস্থা

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একটি এক্সকাভেটরবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা-চাঁদপুর রেলগেটসংলগ্ন মেজ্জান নামের একটি হোটেলে ঢুকে পড়ে। রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ঘটা এই দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়।

দুর্ঘটনার ফলে ওই এলাকায় রেলপথে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনসহ থানায় খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ সম্পন্ন হলে সকাল সাড়ে ৬টায় রেলপথ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাতে হোটেলটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ শেষে অবৈধভাবে গড়ে ওঠা হোটেলটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে।

শিরোনাম :
ক্যারিয়ার ফেলনদের ডাটাবেজ বিল পাসের দাবিতে শোকাহত বাবার আবেদন গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত অন্তত ৭, আহত বহু মেক্সিকোতে ৩ বিদেশি সার্ফার হত্যা মামলা: রায়ের অপেক্ষায় আদালত লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে লরি, রেলপথে তিন ঘণ্টা অচলাবস্থা কোচ ম্যাককার্থির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুললেন অ্যারন রজার্স ইউরোপা লিগ ফাইনালের পরই রোমায় আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল: মরিনহো ডব্লিউএনবিএ সেমিফাইনাল: ভ্যালকিরিসের কাছে হেরে বিদায়ের মুখে এইস সান ফ্রান্সিসকোতে এআইয়ের জোয়ারে আকাশচুম্বী বাড়িভাড়া, উচ্ছেদের ঝুঁকিতে সাধারণ মানুষ লোগো নকলের অভিযোগ: হোয়াইট ফক্সের বিরুদ্ধে অ্যাডিডাসের মামলা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে: পিট হেগসেথ ক্যারিয়ার ফেলনদের ডাটাবেজ বিল পাসের দাবিতে শোকাহত বাবার আবেদন গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত অন্তত ৭, আহত বহু মেক্সিকোতে ৩ বিদেশি সার্ফার হত্যা মামলা: রায়ের অপেক্ষায় আদালত লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে লরি, রেলপথে তিন ঘণ্টা অচলাবস্থা কোচ ম্যাককার্থির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুললেন অ্যারন রজার্স ইউরোপা লিগ ফাইনালের পরই রোমায় আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল: মরিনহো ডব্লিউএনবিএ সেমিফাইনাল: ভ্যালকিরিসের কাছে হেরে বিদায়ের মুখে এইস সান ফ্রান্সিসকোতে এআইয়ের জোয়ারে আকাশচুম্বী বাড়িভাড়া, উচ্ছেদের ঝুঁকিতে সাধারণ মানুষ লোগো নকলের অভিযোগ: হোয়াইট ফক্সের বিরুদ্ধে অ্যাডিডাসের মামলা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে: পিট হেগসেথ