শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে ধীরগতি, ম্যানুয়াল পদ্ধতিতে সেবা

সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারের ধীরগতি লক্ষ্য করা গেছে। এর ফলে বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীরা সাময়িক ভোগান্তির শিকার হয়েছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সার্ভারের গতি কমে যাওয়ায় ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সেবা কার্যক্রম সচল রাখতে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতি ও বিকল্প ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সাময়িক প্রযুক্তিগত ত্রুটি। সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত সার্ভার স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, খুব দ্রুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বস্ত করেছে।

শিরোনাম :
মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে? মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে?