সিলেটে পরীক্ষা ছাড়াই মেডিকেল সনদ, হিলভিউ সেন্টারকে লাখ টাকা জরিমানা

কোনো ধরনের মেডিকেল পরীক্ষা কিংবা রক্তের নমুনা সংগ্রহ ছাড়াই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সনদ প্রদানের মতো গুরুতর অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে প্রতিষ্ঠানটি ১২ হাজার ৫০০ টাকা করে আদায় করছিল—এমন অভিযোগের ভিত্তিতেই সেখানে তদন্ত চালানো হয়। তদন্তকালে বিদেশযাত্রীদের সাথে প্রতারণাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, তদন্তে গিয়ে প্রতিষ্ঠানটির গুরুতর কিছু অনিয়ম নজরে আসে। তিনি বলেন, প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টারও পাওয়া যায়নি। এছাড়া অনেক ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা বা রক্তের নমুনা সংগ্রহ না করেই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সনদ দেওয়া হয়েছে।

তদন্তের সময় এসব অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন কর্মকাণ্ড আর করবে না বলে স্বীকারোক্তি দেয়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

শিরোনাম :
মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান