বিপিএল দুর্নীতির দায়ে অভিযুক্ত দুই সাবেক কর্মকর্তা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাবেক দুই কর্মকর্তাকে আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তরা হলেন মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং মো. আমিন খান। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এবং তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মো. আব্দুল কাইয়ুম রাশেদ বিপিএল ২০২৪-২৫ মৌসুমে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন। অন্যদিকে মো. আমিন খান বিপিএল ২০২৪-২৫ মৌসুমে দুর্বার রাজশাহীর এবং ২০২৫-২৬ মৌসুমে রয়্যালসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, দুর্নীতির তথ্য গোপন করা, দুর্নীতিবিরোধী তদন্তে অসহযোগিতা এবং তদন্ত কাজে বাধা সৃষ্টি বা বিলম্বিত করা। এই অভিযোগগুলো বিপিএলের পূর্ববর্তী দুটি আসরের সাথে সম্পর্কিত।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমানসহ আরও তিনজনকে আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া মে মাসেও বিসিবিআইইউ বেশ কয়েকজন খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল। বিপিএলের আর্থিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্টটি আয়োজনের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

শিরোনাম :
সামরিক কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা পিট হেগসেথের কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ এআই জার হিসেবে জে ক্লেটনকে বেছে নিতে পারেন ট্রাম্প আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি সামরিক কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা পিট হেগসেথের কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ এআই জার হিসেবে জে ক্লেটনকে বেছে নিতে পারেন ট্রাম্প আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি