ভেনিজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ভেনিজুয়েলার বিশাল তেল মজুদের এক-পঞ্চমাংশ বা ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিপর্যস্ত জ্বালানি খাতকে চাঙ্গা করার পাশাপাশি মার্কিন বাজারে জ্বালানি তেলের দাম কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন করদাতাদের কোনো খরচ ছাড়াই ভেনিজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি প্রমাণিত তেল মজুদের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, তার নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথ ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন করেছেন।

ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে আমেরিকার তেলের মজুদ দ্বিগুণেরও বেশি হবে এবং মার্কিন নাগরিকদের জন্য জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে এই চুক্তির কাঠামো কেমন হবে, কোন কোন কোম্পানি বা তেলক্ষেত্র এতে যুক্ত থাকবে কিংবা কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই মজুদের ওপর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ বজায় রাখবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, তেলক্ষেত্রগুলো মার্কিন উৎপাদকদের কাছে ইজারা দেওয়া বা নিলামে তোলার একটি মডেল বিবেচনাধীন রয়েছে। তবে ভেনিজুয়েলায় এই প্রক্রিয়াটি আইনি ও সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ দেশটির সংবিধানে রাষ্ট্রীয়ভাবে তেল খাতের ওপর মূল নিয়ন্ত্রণ বজায় রাখার নিয়ম রয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার করার পর থেকেই ওয়াশিংটন মার্কিন শোধনাগারগুলোর জন্য ভেনিজুয়েলার তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং দেশটির তেল খাতে মার্কিন বিনিয়োগ বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য নিয়ে চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন। তেলের এই নতুন উৎস মার্কিন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা জরুরি তেলের মজুদ গড়ে তুলতেও সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

শিরোনাম :
জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো