২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে যারা

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এখনো কেউ আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু না করলেও, দুই প্রধান রাজনৈতিক দলের সম্ভাব্য নেতাদের নাম নিয়ে নতুন এক জনমত জরিপ প্রকাশ্যে এসেছে। ফোকাল ডেটার সাম্প্রতিক এই জরিপে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান ভোটারদের পছন্দের চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৩০ শতাংশ সমর্থন নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। তার পরেই রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম (১৪ শতাংশ), সাবেক পরিবহন সচিব পিট বুটিজেগ (১০ শতাংশ) এবং প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ (৮ শতাংশ)। অন্যদিকে, রিপাবলিকান ভোটারদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ৪২ শতাংশ সমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে। এরপর রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (১৮ শতাংশ), ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (১০ শতাংশ) এবং ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস (৮ শতাংশ)।

ফোকাল ডেটার এই জরিপটি ৭ থেকে ১১ আগস্টের মধ্যে ২,১৫২ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত হয়েছে।

জরিপে এগিয়ে থাকা অনেক রাজনীতিবিদই পরোক্ষভাবে তাদের রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন। স্টিভেন বার্টলেটের পডকাস্ট 'দ্য ডায়েরি অফ এ সিইও'-তে পিট বুটিজেগ জানিয়েছেন, তিনি আবারও হোয়াইট হাউসের দৌড়ে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অনেক পরিস্থিতির ওপর নির্ভর করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বিপরীতে, জর্জিয়ার সিনেটর জন অসফ স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ২০২৮ সালের জন্য কোনো নির্দিষ্ট উত্তরাধিকারীর নাম ঘোষণা করেননি। তবে মে মাসে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি জেডি ভ্যান্স ও মার্কো রুবিওকে 'ড্রিম টিম' বা স্বপ্নের জুটি হিসেবে অভিহিত করেছিলেন। ট্রাম্প বলেন, 'আমি মনে করি এটি একটি স্বপ্নের জুটি, তবে এগুলো ছোটখাটো বিষয়। তার মানে এই নয় যে আমি এখনই কাউকে সমর্থন দিচ্ছি। আমার মতে, এদের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মানায়।'

শিরোনাম :
অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে? আলবেনিয়ার নির্মাণ বিপ্লব ও আন্তর্জাতিক স্থপতিদের ঘিরে বিতর্ক স্পেনে আবাসন সংকট নিয়ে ভোটাভুটিতে হেরে চাপে প্রধানমন্ত্রী সানচেজ ভারত সফর ওয়ানডেতে আমাদের অবস্থান বোঝার ভালো সুযোগ: ড্যারেন স্যামি আর্জেন্টিনায় একের পর এক মৃত বাচ্চা তিমি ভেসে আসার রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে? আলবেনিয়ার নির্মাণ বিপ্লব ও আন্তর্জাতিক স্থপতিদের ঘিরে বিতর্ক স্পেনে আবাসন সংকট নিয়ে ভোটাভুটিতে হেরে চাপে প্রধানমন্ত্রী সানচেজ ভারত সফর ওয়ানডেতে আমাদের অবস্থান বোঝার ভালো সুযোগ: ড্যারেন স্যামি আর্জেন্টিনায় একের পর এক মৃত বাচ্চা তিমি ভেসে আসার রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা