যুক্তরাষ্ট্রের নির্বাসিত অভিবাসীদের তৃতীয় দেশ হিসেবে গ্রহণ করল গায়ানা

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মাধ্যমে নির্বাসিত কিছু কিউবান ও আফগান নাগরিককে গ্রহণ করেছে। গায়ানার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ব্যক্তিরা সেখানে 'সহায়তাকারী স্বেচ্ছামূলক প্রত্যাবর্তন কর্মসূচি' বা 'অ্যাসিস্টেড ভলানটারি রিটার্ন প্রোগ্রাম'-এর আওতায় অবস্থান করবেন এবং তাদের নিজ নিজ অভিবাসন মামলার চূড়ান্ত ফলের অপেক্ষায় থাকবেন। এই প্রক্রিয়ার শেষে তারা হয়তো নিজ দেশে ফিরে যেতে পারবেন অথবা অন্য কোথাও স্থানান্তরিত হতে পারেন।

গায়ানার পররাষ্ট্র সচিব রবার্ট পারসড শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, শুক্রবার কিউবা ও আফগানিস্তানের ছয়জন নাগরিক গায়ানায় পৌঁছেছেন। তার প্রশাসনের পক্ষ থেকে তাদের যথাযথ যাচাই-বাছাই করা হয়েছে এবং তাদের কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। পারসড আরও জানান, কয়েক মাস ধরে আলোচনার পর গায়ানা এই অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, এই ব্যবস্থাটি এক বছরের জন্য কার্যকর থাকবে এবং এটি কোনো স্থায়ী পুনর্বাসন প্রক্রিয়া নয়। এছাড়া তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে আর কোনো নতুন অনুরোধ করা হয়নি।

গায়ানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এছাড়া, এই অভিবাসীদের আবাসন বা অন্যান্য সহায়তার জন্য গায়ানা সরকার কোনো ব্যয় বহন করবে না।

এদিকে, তৃতীয় দেশের মাধ্যমে এই নির্বাসন প্রক্রিয়া নিয়ে মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। তাদের দাবি, এই প্রক্রিয়াটি অমানবিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সমালোচকদের মতে, অনেক ক্ষেত্রে নির্বাসিত ব্যক্তিদের এমন জায়গায় ফেরত পাঠানো হচ্ছে, যেখান থেকে তারা নিপীড়নের ভয়ে পালিয়ে এসেছিলেন। তবে ট্রাম্প প্রশাসন এই নির্বাসন প্রক্রিয়ার আইনি বৈধতা ও গুণগত দিকটিকে জোরালোভাবে সমর্থন করেছে এবং একে অবৈধ অভিবাসন প্রতিরোধের একটি কার্যকর উপায় হিসেবে অভিহিত করেছে।

September 5, 2026 / 2:35 PM EDT / CBS News

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস