আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীর প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুনুর রশিদ (৩৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পালেগ্রাম তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। প্রায় ২০ বছর ধরে তিনি প্রবাসে কর্মরত ছিলেন।

কালীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদ জানান, আবুধাবিতে মামুনুর রশিদ চুক্তির ভিত্তিতে ভবনের ডেকোরেশন, টাইলস ও ডিজাইনের কাজ করতেন। নিজস্ব লাইসেন্স নিয়ে শ্রমিকদের মাধ্যমে তিনি এই ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার দিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পর এসিতে সমস্যা দেখা দিলে তিনি সেটি মেরামতের জন্য ছাদে যান। মেরামতের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পাঁচ দিন পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার কফিনবন্দি মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত ৯টার দিকে স্বজনরা তার মরদেহ গ্রহণ করেন। একই দিন রাত সাড়ে ১১টার দিকে পালেগ্রাম মাগন আলী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শিরোনাম :
জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন