গাজী নজরুলের এমপি পদ বহাল থাকলেও কমিটিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৭

জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ বহাল থাকলেও তাকে কোনো সংসদীয় কমিটিতে রাখা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতার অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বুঝতে পেরেছি বিরোধীদলীয় নেতা কারো সদস্য পদ বাতিলের পক্ষে নন। কেউ অনৈতিক কাজ করার কারণে দল থেকে বহিষ্কৃত হলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ চলে যায় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি ব্যাখ্যা দেন, কোনো সংসদ সদস্য যদি দলের বিপক্ষে ভোট দেন অথবা ভোটদানে বিরত থাকেন কিংবা নিজে থেকে দল থেকে পদত্যাগ করেন, তবেই তার আসন শূন্য হবে। যেহেতু তিনি দলের প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন, তাই আইনত তার সংসদ সদস্য পদ বহাল থাকল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী দল যদি রাষ্ট্রপতির নির্বাচনের সময় তার অনুপস্থিতি বিবেচনা করে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী চিঠি না দেয়, তাহলে তার সদস্য পদ বহাল থাকবে। বিরোধীদলীয় নেতা চাইলে দলের সিদ্ধান্তের বাইরে ভোটদানে বিরত থাকার প্রেক্ষিতে সংসদে আসন শূন্য করার জন্য চিঠি দিতে পারেন। তিনি যদি চিঠি না দেন, তবে সংসদ সদস্য পদ শূন্য হওয়ার কোনো আইনি বিধি নেই। তবে বিরোধীদলীয় নেতার প্রতি সম্মান জানিয়ে আমরা তাকে সংসদের কমিটি থেকে বাদ দিয়ে দেব এবং তার সম্পর্কে আর কোনো আলোচনা করব না।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে থাকলে আমার কিছু কথা বলতে হয় এবং আমি কিছু বললে ওনারও কিছু বলতে হয়—এটিই স্বাভাবিক। তবে ৭০ অনুচ্ছেদের ব্যাখ্যা নিয়ে ভিন্নমত প্রকাশ করে তিনি বলেন, ৭০ অনুচ্ছেদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলা থাকলেও ভোটদানে বিরত থাকার বিষয়টি উল্লেখ নেই বলেই আমার জানা। তাই এই ব্যাখ্যা এখানে প্রযোজ্য হবে না। তবে নৈতিক দিক থেকে আমার অবস্থানকে সমর্থন করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান বিরোধীদলীয় নেতা।

শিরোনাম :
জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন