সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান প্রযুক্তিমন্ত্রীর

দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো, জ্বালানি খরচ হ্রাস এবং পরিবেশ রক্ষায় নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের অব্যবহৃত ছাদ ও স্থাপনা ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) চত্বরে নবনির্মিত ১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সন্ধ্যা ১৮:৩৬ মিনিটে উদ্বোধনের পর তিনি বাকেশি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এই সাশ্রয়ী উদ্যোগেরই একটি অংশ। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুৎ খরচ যেমন কমবে, তেমনি জাতীয় গ্রিডের ওপর থেকেও বাড়তি চাপ কমানো সম্ভব হবে। দেশের প্রতিটি সম্ভাবনাময় ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও জ্বালানি সাশ্রয়ী করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাকেশির চেয়ারম্যান বিলকিস জাহান রিমি। তিনি তাঁর বক্তব্যে বলেন, নবায়ণযোগ্য জ্বালানির প্রসার সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাকেশি প্রাঙ্গণে এই সোলার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের নতুন সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুয়াই জাহানাত। স্বাগত বক্তব্য দেন বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, যিনি এই প্রকল্পের লক্ষ্য ও সম্ভাব্য সুফল তুলে ধরেন।

বাকেশি সূত্রে জানা গেছে, ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই রুফটপ সোলার প্ল্যান্টটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা। এই প্রকল্প চালুর ফলে প্রতি মাসে প্রতিষ্ঠানটির প্রায় ১৫ লাখ টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। প্ল্যান্টটি বাকেশির নিজস্ব ৯০০ কিলোওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করার পর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে। আগামী চার বছরের মধ্যেই প্রকল্পটির নির্মাণ খরচ উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

শিরোনাম :
এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস কালিনিনগ্রাদ রক্ষায় সব অস্ত্র ব্যবহারের ঘোষণা রাশিয়ার ইউক্রেনে জার্মান চ্যান্সেলর মার্জ, রাশিয়ার তীব্র হামলার মুখে কিয়েভ নেত্রকোনার পূর্বধলা কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল নিয়ে উত্তেজনা, আগুন ও বিক্ষোভ ম্যাপল লিফ গার্ডেনসে ফিরে আবেগাপ্লুত রেসলিং কিংবদন্তি অ্যাডাম কোপল্যান্ড পাকিস্তান ও ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ফিরলেন আভিশকা এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস কালিনিনগ্রাদ রক্ষায় সব অস্ত্র ব্যবহারের ঘোষণা রাশিয়ার ইউক্রেনে জার্মান চ্যান্সেলর মার্জ, রাশিয়ার তীব্র হামলার মুখে কিয়েভ নেত্রকোনার পূর্বধলা কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল নিয়ে উত্তেজনা, আগুন ও বিক্ষোভ ম্যাপল লিফ গার্ডেনসে ফিরে আবেগাপ্লুত রেসলিং কিংবদন্তি অ্যাডাম কোপল্যান্ড পাকিস্তান ও ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ফিরলেন আভিশকা