সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দুর্বৃত্তরা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী একটি জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছাকাছি একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারকে সন্দেহজনকভাবে এগিয়ে আসতে দেখা যায়। স্থানীয় জেলেরা বিষয়টি বনরক্ষীদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হন।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তারা জানান, ট্রলারটিতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বনরক্ষীরা একটি বোট নিয়ে সন্দেহভাজন ট্রলারটির পিছু নিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে বনরক্ষীরা চার রাউন্ড গুলিবর্ষণ করেন। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান জানান, বনরক্ষীদের গুলির মুখে দুর্বৃত্তরা ট্রলারের গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়। ফলে পর্যটকবাহী জাহাজটির কাছাকাছি পৌঁছাতে পারেনি তারা।

ঘটনার সময় ‘দি ওয়েভ-২’ ছাড়াও কটকা এলাকায় ‘আরালসী’ নামের আরও একটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছিল। ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক ছিলেন। এ ঘটনায় পর্যটকদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও বনরক্ষীদের দ্রুত পদক্ষেপে কোনো দুর্ঘটনা ঘটেনি। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এই ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

শিরোনাম :
ফ্লাইদুবাই ককপিটে হামলাকারী কো-পাইলট আমাদের কর্মী নন: রয়্যাল এয়ার মারোক অস্ট্রেলিয়ায় রাগবি সমর্থকদের ভিড়ে গাড়ি, শিশুসহ আহত ১০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দুর্বৃত্তরা ডিয়ন স্যান্ডার্সের ৫৯ লাখ ডলারের ভিলায় ছুটি কাটাচ্ছেন কারুচে ট্রান জুভেন্টাসের প্রীতি ম্যাচে নতুন ভূমিকায় আন্দ্রেয়া কাম্বিয়াসো ব্লাইন্ড ডেট: ট্যাটু দেখে ভাবলেন পেঁয়াজ, লন্ডনে শাহার ও স্টিফেনের দারুণ এক সন্ধ্যা ব্যর্থতার পরও অধিনায়কত্ব ছাড়বেন না লিটন দাস এআই নিরাপত্তার জন্য বিমান বা পারমাণবিক খাতের মতো সুরক্ষা স্তর প্রয়োজন বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাজারে চড়া দাম কঙ্গোয় ইবোলা মোকাবিলায় নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু ফ্লাইদুবাই ককপিটে হামলাকারী কো-পাইলট আমাদের কর্মী নন: রয়্যাল এয়ার মারোক অস্ট্রেলিয়ায় রাগবি সমর্থকদের ভিড়ে গাড়ি, শিশুসহ আহত ১০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দুর্বৃত্তরা ডিয়ন স্যান্ডার্সের ৫৯ লাখ ডলারের ভিলায় ছুটি কাটাচ্ছেন কারুচে ট্রান জুভেন্টাসের প্রীতি ম্যাচে নতুন ভূমিকায় আন্দ্রেয়া কাম্বিয়াসো ব্লাইন্ড ডেট: ট্যাটু দেখে ভাবলেন পেঁয়াজ, লন্ডনে শাহার ও স্টিফেনের দারুণ এক সন্ধ্যা ব্যর্থতার পরও অধিনায়কত্ব ছাড়বেন না লিটন দাস এআই নিরাপত্তার জন্য বিমান বা পারমাণবিক খাতের মতো সুরক্ষা স্তর প্রয়োজন বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাজারে চড়া দাম কঙ্গোয় ইবোলা মোকাবিলায় নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু