আফ্রিকায় বন্য কুকুরের রেকর্ড ৪ হাজার কিলোমিটার পাড়ি, আশাবাদী বিজ্ঞানীরা

আফ্রিকায় একদল বন্য কুকুর (African wild dog) প্রায় ২,৪৮৫ মাইল (৪,০০০ কিলোমিটার) পথ পাড়ি দিয়ে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সঙ্গী খোঁজার উদ্দেশ্যে আফ্রিকার কোনো স্থলচর স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত রেকর্ডকৃত দীর্ঘতম দূরত্ব। মানুষের তৈরি নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও বন্যপ্রাণীরা যে দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম, বন্য কুকুরদের এই যাত্রা সেই আশার আলোই দেখাচ্ছে।

এই অভিযানে অংশ নিয়েছিল তিনটি পুরুষ বন্য কুকুর (তিন ভাই)। তারা জাম্বিয়ার আঁকাবাঁকা পথ ধরে মানুষের গড়ে তোলা বিভিন্ন লোকালয় এবং রাজধানী লুসাকা ও শিল্পাঞ্চলের মতো বড় বড় শহরগুলো এড়িয়ে সফলভাবে নিজেদের গন্তব্যে পৌঁছায়। তবে এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। জিপিএস কলার পরিয়ে ট্র্যাক করা অন্যান্য বন্য কুকুরদের অনেকেই শিকারিদের অবৈধ ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছে।

গবেষকদের তথ্যমতে, তিনটি স্ত্রী বন্য কুকুরও (তিন বোন) প্রায় একই রকম দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দ্বারপ্রান্তে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে একজন ফাঁদে আটকে পড়লে তাদের সেই যাত্রা থমকে যায়। বন্য কুকুর আফ্রিকার অন্যতম বিরল শিকারি প্রাণী, বর্তমানে বনে এদের মাত্র ৬,০০০-এর মতো সদস্য বেঁচে রয়েছে। এরা অত্যন্ত সামাজিক এবং দলবদ্ধভাবে বসবাস ও শিকার করে। সাধারণত নিজ দলে প্রজনন করার সুযোগ না থাকায়, দুই বা তিন বছর বয়সে তারা নতুন সঙ্গী ও অঞ্চলের খোঁজে দল ছেড়ে বেরিয়ে পড়ে।

এই তিন ভাই আট মাস ধরে সোজা লাইনে প্রায় ২৬০ মাইল দূরত্ব অতিক্রম করলেও, খণ্ডিত ও বিচ্ছিন্ন ভূপ্রকৃতির কারণে আঁকাবাঁকা পথে তাদের মোট প্রায় ২,৫০০ মাইল পথ পাড়ি দিতে হয়েছে। বন্যপ্রাণীদের এই ধরনের ভ্রমণকে বলা হয় 'ডিসপার্সাল' বা সঙ্গী খোঁজার উদ্দেশ্যে একমুখী যাত্রা। এটি নিয়মিত ঋতুভিত্তিক পরিযায়নের (মাইগ্রেশন) চেয়ে আলাদা, যেখানে প্রাণীরা খাদ্য বা বাসস্থানের খোঁজে বছরের নির্দিষ্ট সময়ে যাতায়াত করে।

জাতিসংঘের পরিযায়ী প্রজাতি সনদের তথ্য অনুযায়ী, তানজানিয়া ও কেনিয়ার মধ্যে বন্যপ্রাণীদের (উইল্ডবিস্ট) ৪-শতাধিক মাইলের মৌসুমী পরিযায়নকে আফ্রিকার দীর্ঘতম পরিযায়ন হিসেবে গণ্য করা হয়। বৈশ্বিক স্তরে ক্যারিবু সবচেয়ে দীর্ঘ স্থল পরিযায়ন করে (৮৩৯ মাইল), আর ধূসর নেকড়ে এক বছরে ৪,৩৫০ মাইলেরও বেশি পথ পাড়ি দেওয়ার রেকর্ড রয়েছে।

বন্য কুকুরদের এই দীর্ঘ যাত্রার পথটি বিজ্ঞানীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মন্টানা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক স্কট ক্রিল, যিনি ১৯৯১ সাল থেকে আফ্রিকান বন্য কুকুর নিয়ে গবেষণা করছেন, এই গবেষণার প্রধান লেখক হিসেবে কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, "বেড়া দিয়ে আটকে রাখা এলাকাগুলো বাদ দিলে, পূর্ব ও দক্ষিণ আফ্রিকার প্রতিটি প্রধান বন্য কুকুরের দল সম্ভাব্যভাবে একে অপরের সাথে যুক্ত রয়েছে বলে বিশ্বাস করা যায়।" তবে বন্যপ্রাণী শিকারের ফাঁদের কথা উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, "সংরক্ষণের ক্ষেত্রে গ্লাসটি অর্ধেক পূর্ণ আবার অর্ধেক খালিও।"

বিজ্ঞান সাময়িকী 'ইকোলজি'-তে প্রকাশিত এই গবেষণাটি সুরক্ষিত বনাঞ্চলের বাইরেও প্রাকৃতিক করিডোর বা বন্যপ্রাণীদের চলাচলের জন্য বিশেষ পথ তৈরির দাবিকে আরও জোরালো করেছে। পরিবেশবাদী সংস্থা 'দ্য নেচার কনজারভেন্সি'-র কাফুয়ে সংরক্ষণ বিষয়ক পরিচালক ও গবেষণার সহ-লেখক ব্রুস এল্যান্ডার বলেন, বন্য কুকুর বা হাতির মতো যে প্রাণীরা বিশাল এলাকা জুড়ে ঘুরে বেড়ায়, ভবিষ্যতে তাদের টিকিয়ে রাখতে হলে সংযুক্ত প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, "আমরা এই সুরক্ষিত bnaNclগুলোকে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করে দীর্ঘমেয়াদে তাদের কার্যকারিতা আশা করতে পারি না। আমাদের আরও বিস্তৃত পরিসরে চিন্তা করতে হবে।"

শিরোনাম :
বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র ব্রাজিলে ফ্যাসিবাদ রুখতে আমিই একমাত্র ভরসা: রিওতে লুলার বিশাল সমাবেশ বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র ব্রাজিলে ফ্যাসিবাদ রুখতে আমিই একমাত্র ভরসা: রিওতে লুলার বিশাল সমাবেশ বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন