নেদারল্যান্ডসে বর্ণবাদী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল দাঙ্গা পুলিশ

শনিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসন ও আশ্রয় নীতিবিরোধী একটি বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়লে দাঙ্গা পুলিশ কয়েকশ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত এই পদযাত্রাটি নিষিদ্ধ করার পরও বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভের এক পর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ও অন্যান্য বস্তু নিক্ষেপ করলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। শহরটির কেন্দ্রস্থলে অবস্থিত মালিভেল্ড পার্কে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর সহিংসতা শুরু হয় এবং পরে কর্তৃপক্ষ তাদের এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়।

বিচারমন্ত্রী ডেভিড ভ্যান উইল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনাকে 'অত্যন্ত জঘন্য' বলে বর্ণনা করেছেন। তিনি জানান, বিক্ষোভকারীরা নাৎসি স্যালুট দিয়েছে, ইহুদিবিদ্বেষী স্লোগান দিয়েছে এবং দাঙ্গা পুলিশের ওপর হামলা চালিয়েছে। তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেছেন, যারা গণতান্ত্রিক আইনের শাসনের পক্ষে দাঁড়িয়েছে, সেই সকল পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ।

উল্লেখ্য, এর ঠিক এক বছর আগেও একই ধরনের ডানপন্থী বিক্ষোভের সময় বড় ধরনের দাঙ্গা হয়েছিল। সেই সময় কালো পোশাকধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী রব জেটেন যখন ডি৬৬ পার্টির নেতা ছিলেন, তখন তার দলীয় কার্যালয়েও হামলা চালানো হয়েছিল।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা