চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩) এবং তার সহযোগী একই এলাকার জাহাঙ্গীরের ছেলে রুবেল ওরফে ডলার (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সাহাপাড়া বাজার ও সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামের কোমর থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৫

