মাওলানা আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত

বিশিষ্ট ইসলামী রাজনীতিক, লেখক ও চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা, সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মাওলানা আবদুর রহীমের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা ও বাংলা সাহিত্য সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ইসলামী জীবনব্যবস্থা ও আন্দোলন নিয়ে তাঁর লেখনী বাংলা সাহিত্যে তাঁকে দীর্ঘকাল স্মরণীয় করে রাখবে। বক্তারা আরও বলেন, মাওলানা আবদুর রহীম তাঁর আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন, তবে ইসলাম প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্যে তিনি বিভিন্ন মহলের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করতে পিছপা হননি।

ঢাকা মহানগরী আমির মাওলানা মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নায়েবে আমির ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান।

আলোচনায় অংশ নেওয়া বিশিষ্টজনদের মধ্যে ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ‘আজকের ভোলা’র সম্পাদক অধ্যক্ষ শওকত হোসেন, রহমতে আলম মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুজির উদ্দিন, অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, কাতারভিত্তিক আন্তর্জাতিক ওলামা সংস্থা আল-ইত্তেহাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ শাওকী আফিফি, ইসলামী ঐক্য আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাঈল হোসেন এবং মানবাধিকারকর্মী মির্জা আজমসহ অনেকে।

বক্তারা মাওলানা আবদুর রহীমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মাওলানা মুহাম্মদ আবদুর রহীমসহ ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০: ০৮আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০০: ০৮

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা