মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৩৭তম ব্যাচের (দিবা ও সান্ধ্যকালীন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে একটি নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইইই বিভাগের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ইইই ক্লাবের পক্ষ থেকে ৩৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানান। একই সঙ্গে শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যবসায় ও চর্চার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ইইই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. এরশাদুল এইচ. চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মীর মোহাম্মদ আমিনুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ইইই ক্লাবের সদস্য এবং ৩৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া ট্রাম্পের নীতি ও কৃষি মনোপলির বিরুদ্ধে আইওয়ার রিপাবলিকান প্রার্থী জ্যাক ল্যান গোলান হাইটসের কাছে ইসরায়েলি খননকাজকে ‘চরম লঙ্ঘন’ বলছে সিরিয়া ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, চাপে ম্যাক্রোঁ সরকার মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া ট্রাম্পের নীতি ও কৃষি মনোপলির বিরুদ্ধে আইওয়ার রিপাবলিকান প্রার্থী জ্যাক ল্যান গোলান হাইটসের কাছে ইসরায়েলি খননকাজকে ‘চরম লঙ্ঘন’ বলছে সিরিয়া ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, চাপে ম্যাক্রোঁ সরকার মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ