রোবট শিক্ষককে ঘিরে বিতর্ক, সমালোচনায় নিউইয়র্কের স্কুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শিক্ষক-সহকারী ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তি শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিকেন্দ্রিক করবে। তবে প্রকল্পটি ঘোষণার পর থেকেই শিক্ষক, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

সালামানকা হাইস্কুলে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এই প্রকল্পে ব্যবহার করা হবে ‘স্যালি’ নামে একটি মানবসদৃশ রোবট। প্রায় ৫৭ হাজার ৫৯০ মার্কিন ডলার মূল্যের রোবটটি নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর জন্য ভার্চ্যুয়াল শিক্ষক-সহকারী হিসেবে কাজ করবে। অনুমোদিত শিক্ষার্থীরা দিনের যেকোনো সময় রোবটটির সহায়তা নিতে পারবে।

কানাডার টরন্টোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলবোটিকস রোবটটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, যুক্তরাষ্ট্রে কোনো স্কুলে এ ধরনের হিউম্যানয়েড রোবট ও এআই শিক্ষক-সহকারী ব্যবহারের এটিই প্রথম উদ্যোগ। এম-সিরিজের এই রোবট স্বাভাবিক ভাষায় কথা বলতে, মুখের অভিব্যক্তি প্রকাশ করতে এবং তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম।

তবে এই উদ্যোগে সন্তুষ্ট নন সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লেসি পিহলব্লাড। তার অভিযোগ, রোবটটিতে ব্যবহৃত সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে, রোবটটির রেকর্ডিং সক্ষমতা কতটা—এসব বিষয়ে স্বচ্ছতা না থাকায় প্রকল্পটি স্থগিত রাখার দাবি জানিয়েছেন তিনি।

পিহলব্লাড আরও বলেন, বর্তমানে নিউইয়র্কে শ্রেণিকক্ষে অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা কমানোর আলোচনা চলছে। এমন সময়ে শিশুদের শেখার পরিবেশে একটি মানবসদৃশ রোবট যুক্ত করা শিক্ষাব্যবস্থার জন্য সঠিক সিদ্ধান্ত নয় বলে মনে করেন তিনি।

একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্সও। সংগঠনটির সভাপতি মেলিন্ডা পারসনের মতে, ছোট শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, পারস্পরিক সম্পর্ক এবং দ্বন্দ্ব সমাধানের মতো বিষয়গুলো বাস্তব মানুষের সংস্পর্শেই সবচেয়ে ভালোভাবে গড়ে ওঠে। সেখানে মানুষের মতো দেখতে একটি যন্ত্রকে শিক্ষক-সহকারী হিসেবে দাঁড় করানো শিক্ষকতার মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে।

এদিকে প্রকল্পটির স্থান নির্বাচন নিয়েও আপত্তি উঠেছে। কারণ, সালামানকা হাইস্কুলের প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী আদিবাসী আমেরিকান। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, উল্লেখযোগ্যসংখ্যক আদিবাসী শিক্ষার্থী থাকা একটি স্কুলকে পরীক্ষামূলক প্রকল্পের জন্য বেছে নেওয়া সাংস্কৃতিক সংবেদনশীলতার অভাবের পরিচয়। যদিও এ বিষয়ে সেনেকা জাতিগোষ্ঠীর নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

শিক্ষকদের আপত্তি সত্ত্বেও প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

শিরোনাম :
নেতৃত্ব সংকটে ভিক্টোরিয়ার প্রিমিয়ার পদ ছাড়লেন জাসিন্তা অ্যালান কমিউনিটির সুস্থ জীবনযাপনে একসঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়ার দুই সংগঠন যে কারণে পাঁচ বছর পর টেস্ট দলে সৌম্য পাটের বাম্পার ফলন ও ন্যায্য দামে হাসি ফুটেছে কৃষকের মুখে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭ নাবিক লেব্রন জেমসের সাথে ব্যক্তিগত বৈঠকে স্বাস্থ্য নিয়ে বড় প্রতিশ্রুতি এমবিডের ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত জেনিংসের এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের জন্য ফেনারবাচের ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সীতাকুণ্ডের মুরাদপুরে হত্যা ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবন জিম্মি নেতৃত্ব সংকটে ভিক্টোরিয়ার প্রিমিয়ার পদ ছাড়লেন জাসিন্তা অ্যালান কমিউনিটির সুস্থ জীবনযাপনে একসঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়ার দুই সংগঠন যে কারণে পাঁচ বছর পর টেস্ট দলে সৌম্য পাটের বাম্পার ফলন ও ন্যায্য দামে হাসি ফুটেছে কৃষকের মুখে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭ নাবিক লেব্রন জেমসের সাথে ব্যক্তিগত বৈঠকে স্বাস্থ্য নিয়ে বড় প্রতিশ্রুতি এমবিডের ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত জেনিংসের এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের জন্য ফেনারবাচের ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সীতাকুণ্ডের মুরাদপুরে হত্যা ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবন জিম্মি