লিসবনে জেমস-জায়েদের জমজমাট কনসার্ট

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছিল ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমসের কালজয়ী গান, চিত্রনায়ক জায়েদ খানের প্রাণবন্ত উপস্থিতি এবং হাজারো দর্শকের উচ্ছ্বাসে জমে ওঠে সাত ঘণ্টাব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানজুড়ে গান, নাচ ও প্রবাসীদের উচ্ছ্বাসে যেন বিদেশের মাটিতেই তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশের আবহ। 

আজ স্থানীয় সময় বিকেল থেকে রাত পর্যন্ত লিসবনের লিসবোয়া আও ভিভো (LAV) ইনডোর লাইভ মিউজিক ভেন্যুতে অনুষ্ঠিত এই কনসার্টে পর্তুগালের বিভিন্ন শহর থেকে দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

পরিবার-পরিজন নিয়ে উপস্থিত দর্শকদের পদচারণায় অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। কাজা দো বাংলাদেশে ও নোটিশিয়াস বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উঠে নিজের জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করেন নগর বাউল জেমস। তার পরিবেশনায় দর্শকরা একসঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে সৃষ্টি করেন ভিন্ন এক আবেগঘন পরিবেশ।

অন্যদিকে চিত্রনায়ক জায়েদ খান দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, হাস্যরস এবং প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেন। নিজের প্রাণবন্ত উপস্থিতি আর পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় এই অভিনেতা।

এ ছাড়া স্থানীয় শিল্পী ও ব্যান্ডগুলোর সঙ্গীত পরিবেশনা এবং তরঙ্গ নৃত্য একাডেমির মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক প্রবাসী জানান, দেশের জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে সরাসরি গান শোনা এবং দেশের মানুষের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ তাদের কাছে বিশেষ অনুভূতির। এমন আয়োজন প্রবাস জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা মনে করেন।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা দর্শকদের অনেকেই জানান, জেমসের গান এবং জায়েদ খানের উপস্থিতি একসঙ্গে উপভোগ করার সুযোগ তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাননি। অনুষ্ঠানজুড়ে দর্শকদের করতালি, উচ্ছ্বাস এবং সম্মিলিত কণ্ঠে গান গাওয়ার দৃশ্য পুরো ভেন্যুকে উৎসবের আবহে রাঙিয়ে তোলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন ও দেশীয় ঐতিহ্যের চর্চাকে আরও শক্তিশালী করতেই এই আয়োজন করা হয়েছে। প্রত্যাশার চেয়ে বেশি দর্শকের উপস্থিতি তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে।

শিরোনাম :
প্রগতিশীলদের বিরুদ্ধে রিপাবলিকানদের প্রচারের বুমেরাং: ট্রাম্পের ফ্রিডম ২৫০-এ প্রভাব ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় শিশুসহ অন্তত ৫ জন নিহত খাল খনন শেষে সরকারি কোষাগারে কোটি টাকা ফেরত দিলেন দুই ইউএনও পাকিস্তানে বর্ষায় মৃত্যু ছাড়াল ১০০, আরও ভারী বৃষ্টির সতর্কতা ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ এরিক বিয়েনিমির স্ত্রী, ছেলে গ্রেপ্তার লিসবনে জেমস-জায়েদের জমজমাট কনসার্ট তিন মাসেই সড়ক সংস্কার, দুর্ভোগ থেকে মুক্তি নবীনগরের লক্ষাধিক মানুষ ইরাক থেকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা, প্রতিহত করল রিয়াদ ৭৩ বছর পরও বিভক্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া ওয়ান চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন আলিফ, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রগতিশীলদের বিরুদ্ধে রিপাবলিকানদের প্রচারের বুমেরাং: ট্রাম্পের ফ্রিডম ২৫০-এ প্রভাব ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় শিশুসহ অন্তত ৫ জন নিহত খাল খনন শেষে সরকারি কোষাগারে কোটি টাকা ফেরত দিলেন দুই ইউএনও পাকিস্তানে বর্ষায় মৃত্যু ছাড়াল ১০০, আরও ভারী বৃষ্টির সতর্কতা ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ এরিক বিয়েনিমির স্ত্রী, ছেলে গ্রেপ্তার লিসবনে জেমস-জায়েদের জমজমাট কনসার্ট তিন মাসেই সড়ক সংস্কার, দুর্ভোগ থেকে মুক্তি নবীনগরের লক্ষাধিক মানুষ ইরাক থেকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা, প্রতিহত করল রিয়াদ ৭৩ বছর পরও বিভক্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া ওয়ান চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন আলিফ, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম