নোয়াখালীতে বেপরোয়া কিশোর গ্যাং, ৫ দিনের অভিযানে আটক ৪৬৯

নোয়াখালী জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ গত পাঁচ দিন ধরে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এই ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ৪৬৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। জেলার মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনীসহ ৯টি উপজেলা ও পৌর এলাকায় এই অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলাজুড়ে এনটিএস, বিটিআর, কেটিজিসহ বিভিন্ন ছদ্মনামে অর্ধশতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নোয়াখালী পৌরসভা এলাকাতেই রয়েছে প্রায় ২৫টি গ্রুপ এবং প্রতিটি গ্রুপের অধীনে একাধিক উপদল সক্রিয়। এসব গ্যাংয়ের সদস্যরা পার্ক, বিনোদনকেন্দ্র, স্কুল-কলেজ, গলি, হাটবাজার, সড়কের মোড়, সেতু-কালভার্ট, চায়ের দোকান, পরিত্যক্ত বাড়ি ও বাগানবাড়িতে নিয়মিত আড্ডা দেয়।

এমনকি স্কুল ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠও তাদের আড্ডাস্থলে পরিণত হয়।

মাইজদী হাউসিং, পৌর পার্ক, hospital রোড, মুরগির ফার্ম, জহিরুল হক মিয়ার গ্যারেজ, কোর্ট স্টেশন, নাপিতের পোল, খন্দকারপাড়া, বচিরার দোকান, মাস্টারপাড়া, মাইজদী বাজার, স্টেশন রোড ও স্টেশন এলাকা ছাড়াও দত্তবাড়ির মোড়, দত্তেরহাট মোরগহাটা, সোনাপুর কাঠপট্টি, বিসিক শিল্পাঞ্চল ব্রিজ, কৃষ্ণরামপুর বোর্ড অফিস, হরিনারায়ণপুর ও কালিতারা বাজার এলাকায় এদের ব্যাপক তৎপরতা রয়েছে।

বৃহত্তম বাণিজ্যিক নগরী চৌমুহনী বাজার ও পৌর এলাকায় মাদক বিস্তারের পাশাপাশি এই গ্যাংগুলোর তৎপরতা বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা চুরি, ছিনতাই, সংঘর্ষ, ইভটিজিং, মাদক কারবার, চাঁদাবাজি, মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের কাছে দামি মোবাইল ও চলাচলের জন্য বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলও দেখা যায়।

কিছু গ্রুপ সরাসরি মাঠে সক্রিয় থাকলেও অনেকে আবার ফেসবুক, টিকটক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক বছরে নোয়াখালীতে অন্তত অর্ধডজন হত্যাকাণ্ড ঘটেছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক নেতারা এই কিশোর অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালীতে এই কিশোর গ্যাংয়ের তৎপরতা শুরু হলেও বর্তমানে তারা স্থানীয় কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।

আটককৃতদের বিষয়ে নোয়াখালী কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহাদাত হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় অধিকাংশ কিশোরকে কাউন্সেলিং ও আইনি পরামর্শ দিয়ে অভিভাবকের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ বা পূর্বের মামলা রয়েছে, তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইনের প্রয়োগ যথেষ্ট নয়, পরিবার, সমাজ ও অভিভাবকদের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, কোনো কিশোর হঠাৎ করে অপরাধী হয়ে ওঠে না। পারিবারিক বিচ্ছিন্নতা, খারাপ সঙ্গ, মাদকের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবের কারণে তারা বিপথগামী হচ্ছে।

যারা এই কিশোরদের মাদক ও অপরাধে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নোয়াখালীর পুলিশ… স্পেশাল পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এখন একটি বড় সামাজিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক কিশোরকে আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং বাকিদের কঠোর নজরদারির শর্তে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। কিশোরদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান 'জিরো টলারেন্স' এবং এই অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম :
ইউরোপা লিগ ফাইনালের পরই রোমায় আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল: মরিনহো ডব্লিউএনবিএ সেমিফাইনাল: ভ্যালকিরিসের কাছে হেরে বিদায়ের মুখে এইস সান ফ্রান্সিসকোতে এআইয়ের জোয়ারে আকাশচুম্বী বাড়িভাড়া, উচ্ছেদের ঝুঁকিতে সাধারণ মানুষ লোগো নকলের অভিযোগ: হোয়াইট ফক্সের বিরুদ্ধে অ্যাডিডাসের মামলা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে: পিট হেগসেথ ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন শান্তি প্রস্তাব নিয়ে মায়ামিতে ট্রাম্পের দূতরা নোয়াখালীতে বেপরোয়া কিশোর গ্যাং, ৫ দিনের অভিযানে আটক ৪৬৯ উচ্ছেদ হওয়া ৮৭ বছরের মারিকারমেনের মৃত্যু: স্পেনে আবাসন আন্দোলন তীব্র একাডেমি মিউজিয়াম গালায় পারফর্ম করবেন টেলর সুইফট উসমান খাজার আত্মজীবনী ও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক নিয়ে চিন্তিত নন প্যাট কামিন্স ইউরোপা লিগ ফাইনালের পরই রোমায় আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল: মরিনহো ডব্লিউএনবিএ সেমিফাইনাল: ভ্যালকিরিসের কাছে হেরে বিদায়ের মুখে এইস সান ফ্রান্সিসকোতে এআইয়ের জোয়ারে আকাশচুম্বী বাড়িভাড়া, উচ্ছেদের ঝুঁকিতে সাধারণ মানুষ লোগো নকলের অভিযোগ: হোয়াইট ফক্সের বিরুদ্ধে অ্যাডিডাসের মামলা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে: পিট হেগসেথ ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন শান্তি প্রস্তাব নিয়ে মায়ামিতে ট্রাম্পের দূতরা নোয়াখালীতে বেপরোয়া কিশোর গ্যাং, ৫ দিনের অভিযানে আটক ৪৬৯ উচ্ছেদ হওয়া ৮৭ বছরের মারিকারমেনের মৃত্যু: স্পেনে আবাসন আন্দোলন তীব্র একাডেমি মিউজিয়াম গালায় পারফর্ম করবেন টেলর সুইফট উসমান খাজার আত্মজীবনী ও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক নিয়ে চিন্তিত নন প্যাট কামিন্স