ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তারা।

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস শুক্রবার কমিটির ডেমোক্র্যাটদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেন। মিকস বলেন, ‘ট্রাম্পের এই বিপর্যয়কর ইরান যুদ্ধ পেট্রল ও ডিজেলের দাম আকাশচুম্বী করেছে। এর চড়া মূল্য দিতে হচ্ছে মার্কিন জনগণকে।’

শুক্রবার রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার বিষয়ে ট্রাম্পের ঘোষণারও তীব্র সমালোচনা করেন মিকস। তিনি অভিযোগ করেন, রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আইন সই করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প তাঁর অবস্থান থেকে সরে এসেছেন। মিকস আরও বলেন, ‘আমি এই অবস্থান পরিবর্তনের নিন্দা জানাই। ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য পুতিনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার পরিবর্তে ট্রাম্প তাঁকে তুষ্ট করার নীতি অব্যাহত রেখেছেন।’

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এছাড়া নভেম্বর মাসে এবং পরবর্তী সময়েও আরও জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছিলেন।

শিরোনাম :
এনএফএল কিংবদন্তি মাইক ডিটকা আর নেই, ৮৬ বছর বয়সে প্রয়াণ দিল্লিতে ‘ককরোচ’ বিক্ষোভ দমনে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন ৩০ হাজার বাহিনী মেক্সিকোতে ২ অস্ট্রেলীয় ভাই ও মার্কিন বন্ধু হত্যায় ৩ জন দোষী সাব্যস্ত আইপিএল স্টেকহোল্ডারদের নিয়ে ১৫ অক্টোবর বিশেষ বৈঠক ডাকল বিসিসিআই ভোটার তালিকা যাচাইয়ের নীতি বাতিল করলেন মার্কিন ফেডারেল আদালত ব্রাজিলে স্কুলে ১৩ শিশুকে জিম্মি করা ব্যক্তি পুলিশের গুলিতে নিহত ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা ‘অনুশীলনের চেয়ে খেলতেই বেশি পছন্দ করে খেলোয়াড়রা’: ইন্টার কোচ কিভু নিরাপত্তাজনিত হুমকির মুখে তুলসায় কনসার্ট বাতিল করলেন এলা ল্যাংলি হলিউড সিনেমায় নতুন ‘ভিলেন’ টেক বিলিয়নেয়াররা এনএফএল কিংবদন্তি মাইক ডিটকা আর নেই, ৮৬ বছর বয়সে প্রয়াণ দিল্লিতে ‘ককরোচ’ বিক্ষোভ দমনে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন ৩০ হাজার বাহিনী মেক্সিকোতে ২ অস্ট্রেলীয় ভাই ও মার্কিন বন্ধু হত্যায় ৩ জন দোষী সাব্যস্ত আইপিএল স্টেকহোল্ডারদের নিয়ে ১৫ অক্টোবর বিশেষ বৈঠক ডাকল বিসিসিআই ভোটার তালিকা যাচাইয়ের নীতি বাতিল করলেন মার্কিন ফেডারেল আদালত ব্রাজিলে স্কুলে ১৩ শিশুকে জিম্মি করা ব্যক্তি পুলিশের গুলিতে নিহত ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা ‘অনুশীলনের চেয়ে খেলতেই বেশি পছন্দ করে খেলোয়াড়রা’: ইন্টার কোচ কিভু নিরাপত্তাজনিত হুমকির মুখে তুলসায় কনসার্ট বাতিল করলেন এলা ল্যাংলি হলিউড সিনেমায় নতুন ‘ভিলেন’ টেক বিলিয়নেয়াররা