ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার ঘোষণা দিলেন বিমানমন্ত্রী

ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ত্রিশালে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে তিনি আগামী ঈদের আগে ময়মনসিংহে একটি শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যটনকেন্দ্র হিসেবে বিকাশ এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।

রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নতুন প্রজন্মকে শিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

বক্তব্যে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্য অর্জনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে। তিনি ময়মনসিংহ বিভাগের সার্বিক অগ্রযাত্রায় সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অভিপ্রায় প্রকাশ করেন।

ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত জানান, স্থানীয় জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঞ্চলে আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে এটি বড় ধরনের মেগা প্রকল্প হওয়ায় বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

শিরোনাম :
রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি বেআইনি হতে পারে বললেন সিনেটর থম টিলিস রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে দ্বিতীয়বার হুতি হামলা, নিহত ১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার ঘোষণা দিলেন বিমানমন্ত্রী বিশ্বের সেরা হোল্ডিং মিডফিল্ডার কাইসেদো, প্রশংসায় পল মার্সন জুভেন্টাসের ড্রয়ের পর স্পালেত্তির নিশানায় প্রতিপক্ষের সময় নষ্ট যুক্তরাজ্যে ফেরার পর লেস্টারে রাগবি ম্যাচে গ্যালারিতে প্রিন্স হ্যারি চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন রিংয়ে চিরকাল থাকতে চাই, অবসরের ১০ মাস পর অকপট জন সিনা অস্পষ্ট আলোয় ব্যাহত ডারবান টেস্ট, অস্ট্রেলিয়ার জয়ের পথে চ্যালেঞ্জ রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি বেআইনি হতে পারে বললেন সিনেটর থম টিলিস রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে দ্বিতীয়বার হুতি হামলা, নিহত ১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার ঘোষণা দিলেন বিমানমন্ত্রী বিশ্বের সেরা হোল্ডিং মিডফিল্ডার কাইসেদো, প্রশংসায় পল মার্সন জুভেন্টাসের ড্রয়ের পর স্পালেত্তির নিশানায় প্রতিপক্ষের সময় নষ্ট যুক্তরাজ্যে ফেরার পর লেস্টারে রাগবি ম্যাচে গ্যালারিতে প্রিন্স হ্যারি চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন রিংয়ে চিরকাল থাকতে চাই, অবসরের ১০ মাস পর অকপট জন সিনা অস্পষ্ট আলোয় ব্যাহত ডারবান টেস্ট, অস্ট্রেলিয়ার জয়ের পথে চ্যালেঞ্জ