ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান

পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন বলেছেন, কেবল বিচ্ছিন্নভাবে কিছু আইন প্রণয়নের মাধ্যমে বর্তমান বাস্তবতায় ইসলামি আইনের প্রকৃত সুফল পাওয়া সম্ভব নয়। তিনি মনে করেন, বাংলাদেশে ইসলামি আইন বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সঠিকভাবে অনুধাবন করতে হলে প্রচলিত আইনব্যবস্থা এবং ইসলামি আইনের মৌলিক ধারণা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জনের জন্য গভীর অধ্যয়ন অপরিহার্য।

শনিবার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত ‘ইমপ্লিমেন্টেশন অব ইসলামিক ল’স ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রিপারেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমআইইউ ল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে তিনি আরও বলেন, ইসলামি অর্থনীতির মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন, ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। তাই ইসলামি ব্যাংকিংয়ের বর্তমান কার্যক্রমগুলো এসব মৌলিক লক্ষ্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা পর্যালোচনা করা জরুরি।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ইসলামি আইন বাস্তবায়নের সম্ভাবনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইন বিভাগের শিক্ষার্থীদের দেশি-বিদেশি বিচারিক সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ গ্রন্থ অধ্যয়নের আহ্বান জানান। এ ক্ষেত্রে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও দর্শনের পাশাপাশি পবিত্র কোরআন বেশি বেশি অধ্যয়ন করতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম। তিনি বলেন, ইসলামি শাসন, বিচার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন একটি ধর্মনিরপেক্ষ সরকারের মাধ্যমে সম্ভব নয় এবং এর জন্য ইসলামি সরকারের বিকল্প নেই।

আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনির সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস. এম. তাসমিরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শিরোনাম :
ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় আপন দুই ভাই নিহত টেইলর ও আরভিনের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ২৭১ রান জিম্বাবুয়ের বিমান যাত্রীদের ক্ষতিপূরণ পাওয়ার নতুন নিয়ম কার্যকর হতে দেরি মেক্সিকোতে তিন সার্ফার হত্যায় তিনজনের ১৫৮ বছরের কারাদণ্ড দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর, দ্বিতীয় টেস্টে ফিরছেন রাবাদা অর্থনীতি পুনরুদ্ধারে সময় লাগবে, মন্তব্য জেডি ভ্যান্সের রুশ দখলে অবরুদ্ধ ইউক্রেনের ওলেশকিতে শীতের মুখে তীব্র খাদ্যসংকট ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান পশ্চিম তীরে ইউরোপীয় প্রতিনিধি দলের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন চেলসির গোলরক্ষক মার্টিনেজ ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় আপন দুই ভাই নিহত টেইলর ও আরভিনের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ২৭১ রান জিম্বাবুয়ের বিমান যাত্রীদের ক্ষতিপূরণ পাওয়ার নতুন নিয়ম কার্যকর হতে দেরি মেক্সিকোতে তিন সার্ফার হত্যায় তিনজনের ১৫৮ বছরের কারাদণ্ড দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর, দ্বিতীয় টেস্টে ফিরছেন রাবাদা অর্থনীতি পুনরুদ্ধারে সময় লাগবে, মন্তব্য জেডি ভ্যান্সের রুশ দখলে অবরুদ্ধ ইউক্রেনের ওলেশকিতে শীতের মুখে তীব্র খাদ্যসংকট ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান পশ্চিম তীরে ইউরোপীয় প্রতিনিধি দলের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন চেলসির গোলরক্ষক মার্টিনেজ