উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার রোহিঙ্গা যুবক জকরিয়া

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জকরিয়া (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত মঙ্গলবার রাতে এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জকরিয়া ১৮ নম্বর ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

ঘটনার সূত্রপাত হয় গত ২৭ জুলাই, যখন ‘Rohingya Lens’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিশুটির হাত বাঁধা এবং তার সামনে ছুরি ধরে ভয়ভীতি দেখানো হচ্ছে, এ সময় শিশুটি আতঙ্কিত হয়ে চিৎকার করছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা তৎপর হয়ে ওঠেন। গোয়েন্দা তথ্য ও স্থানীয় হেডমাঝির সহায়তায় জানা যায়, ভুক্তভোগী শিশুটির নাম রহমত আলী (৬) এবং সে ক্যাম্প-১১-এর বাসিন্দা মোহাম্মদ জুনায়েদের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ জুলাই রহমত আলীকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। গত ২৬ জুলাই মুক্তিপণের টাকা পরিশোধের পর শিশুটিকে ফিরে পায় তার পরিবার। তবে অপহরণকারীদের প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নিতে ভয় পাচ্ছিল।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত জকরিয়া ক্যাম্প-১৮-এর কে/০৯ ব্লকের একটি চায়ের দোকানে অবস্থান করছেন। রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, স্থানীয় হেডমাঝি, সাব-মাঝি ও গোপন তথ্যদাতাদের সহযোগিতায় অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত জকরিয়াকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

শিরোনাম :
হার্বার্টের বাগদান: সুপার বোল জয়ের সম্ভাবনা ওড়ালেন ডেভ পোর্টনয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে স্কোয়াড বড় করার আহ্বান ম্যাকডোনাল্ডের চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ১৬-১৭ জন খেলোয়াড় নিয়ে খেলতে পারে কোমো: ফ্যাব্রেগাস গরমের রাতে ভালো ঘুমের উপায় এবং কেন এটি এত কঠিন হয়ে পড়ে লাতিন আমেরিকায় কমছে ‘গোলাপি জোয়ারের’ প্রভাব, ডানপন্থার উত্থানে ট্রাম্পের নীতি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বছরে ৩৭ হাজার ডলারের বৃত্তি ডুলেস বিমানবন্দর নতুন রূপ দিতে ট্রাম্পের পরিকল্পনা গাজায় ইসরায়েলি সামরিক সীমানা সম্প্রসারণে নতুন করে বাস্তুচ্যুতি সাইপ্রাসের জাতিগত বিভেদ নিরসনে জাতিসংঘের মহাসচিবের সফর নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস হার্বার্টের বাগদান: সুপার বোল জয়ের সম্ভাবনা ওড়ালেন ডেভ পোর্টনয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে স্কোয়াড বড় করার আহ্বান ম্যাকডোনাল্ডের চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ১৬-১৭ জন খেলোয়াড় নিয়ে খেলতে পারে কোমো: ফ্যাব্রেগাস গরমের রাতে ভালো ঘুমের উপায় এবং কেন এটি এত কঠিন হয়ে পড়ে লাতিন আমেরিকায় কমছে ‘গোলাপি জোয়ারের’ প্রভাব, ডানপন্থার উত্থানে ট্রাম্পের নীতি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বছরে ৩৭ হাজার ডলারের বৃত্তি ডুলেস বিমানবন্দর নতুন রূপ দিতে ট্রাম্পের পরিকল্পনা গাজায় ইসরায়েলি সামরিক সীমানা সম্প্রসারণে নতুন করে বাস্তুচ্যুতি সাইপ্রাসের জাতিগত বিভেদ নিরসনে জাতিসংঘের মহাসচিবের সফর নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস