মার্কিন রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও মাগা আন্দোলনের ধাক্কার আবহেই মুক্তি পেয়েছে ডাইভার্স ড্রামা সিরিজ ‘অল’স ফেয়ার’-এর দ্বিতীয় সিজন। প্রযোজক ও পরিচালক রিয়ান মারফির এই ড্রামা সিরিজের প্রথম সিজনটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। তবে ক্যালিফোর্নিয়ার নারী ডিভোর্স আইনজীবীদের নিয়ে তৈরি এই সিরিজের নতুন সিজনটি আগের চেয়ে কিছুটা উন্নত বলে মনে করছেন বোদ্ধারা।
সিরিজটিতে ক্যালিফোর্নিয়ার একটি নারী পরিচালিত ডিভোর্স ফার্মের প্রভাবশালী আইনজীবীদের চরিত্রে অভিনয় করেছেন কিম কার্দাশিয়ান, নাওমি ওয়াটস, নিসি ন্যাশ-বেটস এবং গ্লেন ক্লোজ। অন্যদিকে তাদের অদ্ভুত ও খ্যাপাটে শত্রু আইনজীবী ক্যারিংটন লেন চরিত্রে অভিনয় করেছেন সারা পলসন। সিরিজে চরিত্রগুলোর নামও বেশ অদ্ভুত—আলুরা, এমারেল্ড ও লিবার্টি। অভিজ্ঞ অভিনেত্রী গ্লেন ক্লোজ অভিনয় করেছেন দিনা চরিত্রে। প্রথম সিজনের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনের শুরুতে ক্যারিংটন ও দিনার মুখোমুখি সংলাপে পুরোনো ঘটনার সামান্য রিক্যাপ তুলে ধরা হয়, যেখানে ক্যারিংটন স্বীকার করেন যে তিনি ডিমেনশিয়ার ওষুধ খাইয়েছিলেন, তবে হত্যাকাণ্ডে ফাঁসানোর পেছনে তিনি ছিলেন না।
গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে নানা নাটকীয় দৃশ্য উন্মোচিত হতে থাকে। চেসের (ম্যাথিউ নোজকা) সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর আলুরা নিজের পুরো কাচ নির্মিত বাড়িতে ফিরে আসেন। এক সন্ধ্যায় দাঁত মাজার সময় বাইরে এক মুখোশধারী পুরুষকে তাকাতে দেখেও আলুরা সেটিকে গুরুত্ব দিতে চান না। তবে দিনা তাকে সতর্ক করে বলেন যে ডিভোর্স আইনজীবীদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং প্রতিশোধ কতটা ভয়াবহ খেলা হতে পারে। রিভেন্স থ্রিলার ড্রামার এই সংলাপটি সিনেমা ইতিহাসের অন্যতম সেরা রিভেঞ্জ ঘরানার তারকা গ্লেন ক্লোজের মুখ দিয়েই বলানো হয়েছে, যা রিয়ান মারফির চেনা ক্যাম্প ও আত্মসচেতন শৈলীর পরিচয় দেয়। পাশাপাশি আলুরা চরিত্রে অভিনয় করা কিম কার্দাশিয়ান বাস্তবে ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় প্রথমবারে অকৃতকার্য হওয়ার ঘটনাটি সিরিজে সংলাপে রূপ দিয়ে চিত্রনাট্যে কিছুটা বাস্তবতার স্পর্শ আনা হয়েছে।
আলুরার প্রাথমিক গল্প আবর্তিত হয় একটি ‘স্করপিয়ন বল’ বা বিচ্ছুর থিমভিত্তিক জমকালো পার্টি আয়োজনকে কেন্দ্র করে। গ্রেজ কেলির বিখ্যাত ৪০তম জন্মদিনের উদযাপনের আদলে এই পার্টির পরিকল্পনা করা হয়, যেখানে টিজিয়ানি রোমার তৈরি ডায়মন্ডের বিচ্ছু আঁকা পোশাক পরে হাজির হয়েছিলেন এলিজাবেথ টেলর। আলুরা নিলাম থেকে সেই পোশাকটি কিনে নেন এবং পার্টিতে পারফর্ম করার জন্য অ্যাডেল ও ব্রুনো মার্সকে হায়ার করেন। অনুষ্ঠানটি নিয়ে সিরিজের চরিত্রদের মধ্যে নানা হাসির খোরাক তৈরি হয়।
অন্য সংস্করণে লিবার্টি ও এমারেল্ডের হাতে আসে এই সপ্তাহের নতুন আইনি মামলা। তাদের নতুন ক্লায়েন্ট অ্যাফ্রোডাইটি লাভসং অভিযোগ জানান, প্রায় ১০ বছর একসঙ্গে একটি ম্যাগাজিন সাম্রাজ্য গড়ে তোলার পর এবং একাধিক কভার গার্লের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তার স্বামী চিরস্থায়ী ভরণপোষণ বা অ্যালিমনি দেওয়ার মেয়াদ শুরু হওয়ার মাত্র এক মাস আগে ডিভোর্সের কাগজ পাঠান। এই মামলায় একটি অসংলগ্ন প্রেনাপচারাল এগ্রিমেন্ট বা প্রেনাপ থাকে এবং পরবর্তী মোড় আসে অদৃশ্য কালির রহস্যের মাধ্যমে।
স্করপিয়ন বলের পার্টিতে নাটকীয়তা তুঙ্গে ওঠে। ক্যারিংটন তার প্রতিদ্বন্দ্বীদের আপত্তিকর নামে ডাকেন এবং চরিত্রগুলোর ব্যক্তিগত জীবনের নানা গোপনীয়তা প্রকাশ পেতে থাকে। লিবার্টি নিজের সমকামী পরিচয়ের কথা স্বীকার করেন এবং তরুণ এক ওয়েটার দিনার ক্ষমতার বিকিরণে আকৃষ্ট হয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। প্রথম সিজনের ভয়াবহ হতাশাজনক পারফরম্যান্স থেকে বেরিয়ে এসে দ্বিতীয় সিজনটি ‘এতটাই খারাপ যে এখন দেখতে ভালো লাগছে’ গোত্রের বিনোদনে রূপ নিতে শুরু করেছে। আগের সিজনে কোনো স্টার না পেলেও সব দিক বিবেচনা করে পর্যালোচনায় সিরিজটিকে পূর্ণ এক স্টার দেওয়া হয়েছে।

