বিজয়ী হয়ে ট্রাম্প ও ভ্যান্সকে কড়া জবাব দিলেন আবদুল আল-সাইয়েদ

মিশিগান সিনেট নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট রানিংমেট জেডি ভ্যান্সকে কড়া জবাব দিয়েছেন ডেমোক্র্যাট রাজনীতিক ডা. আবদুল আল-সাইয়েদ। নির্বাচনি প্রচারণাজুড়ে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রিপাবলিকান শিবিরের নানা বর্ণবাদী ও কটু মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে বিজয়ের পর উল্লাসরত সমর্থকদের সামনে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে ট্রাম্প ও ভ্যান্স তাকে ‘সিনেটর’ বলেই ডাকতে বাধ্য।

প্রচারণাকালে আল-সাইয়েদের মুসলিম নাম নিয়ে প্রকাশ্যে উপহাস করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে এই চিকিৎসককে ইচ্ছামতো নামে ডাকার অধিকার রয়েছে দাবি করার পাশাপাশি তাকে ‘জিহাদি’ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। অন্যদিকে জেডি ভ্যান্স এই ডেমোক্র্যাট প্রার্থীকে ‘সাইকোপ্যাথ’ বা অপ্রকৃতিস্থ বলে মন্তব্য করেছিলেন। ভোটের ফল আসার পর সেই সমস্ত কটূক্তির সরাসরি উত্তর দেন আল-সাইয়েদ।

বুধবার মিশিগানে ভোট গণনায় জয় সুনিশ্চিত হওয়ার পর আয়োজিত সমাবেশে ভ্যান্সের উদ্দেশ্যে আল-সাইয়েদ বলেন, “জেডি, হাবিবি, এটি নিয়তির চরম পরিহাস—সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারিতে আমাকে শপথ পাঠ করাতে আপনি বাধ্য।” এরপর ট্রাম্পকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, “ডোনাল্ড, আমি জানি আমার নাম উচ্চারণ করতে আপনার বেশ কষ্ট হয়। তাই জেডি যখন আমাকে শপথ পাঠ করাবেন, তখন থেকে আপনি আমাকে ‘সিনেটর’ বলে ডাকতে পারেন। আমরা যেন মিশিগানে আপনার মতো মানুষকে আর কখনো দেখতে না পাই।”

নিজের আবেগঘন বিজয়ী ভাষণে অভিবাসী মা-বাবাদের সাহস জুগিয়ে আল-সাইয়েদ আরও বলেন, যেসব বাবা-মা তাদের সন্তানদের কাছে এই বিষয় বোঝাতে হিমশিম খেয়েছেন—কেন একজন প্রেসিডেন্ট কারো নাম বা প্রার্থনা করার ধরণ নিয়ে প্রকাশ্যে উপহাস করেন, তারা যেন আগামীকালই সন্তানদের জানিয়ে দেন যে সেই খারাপ লোকগুলো নির্বাচনে হেরে গেছে।

শিরোনাম :
যেকোনো ম্যাচে জেতা বা হারা সম্ভব: রুবেন আমোরিম মধ্যবর্তী নির্বাচনে পরাজয়: হাউস লিডারশিপে থাকছেন না মাইক জনসন কাইম কার্দাশিয়ান ও গ্লেন ক্লোজের ‘অল’স ফেয়ার’: দ্বিতীয় সিজনে কি কিছুটা উন্নতি হলো? বিজয়ী হয়ে ট্রাম্প ও ভ্যান্সকে কড়া জবাব দিলেন আবদুল আল-সাইয়েদ ইইউর সম্প্রসারণ পরিকল্পনা প্রকাশ: ২০২৮ সালের মধ্যে নতুন সদস্য পাচ্ছে জোটটি মিসিসিপিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা: সিনেট নির্বাচনে ঝুলে রয়েছে ফল অভিষেকের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচসেরা অংশুল কম্বোজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, কার্যকরভাবে শেষ ট্রাম্প যুগ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিয়ে ট্রাম্পকে বিদ্রূপ জিমি কিমেলের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে ‘ট্রাম্পবাদের সমাপ্তি’ দেখছে ইরান যেকোনো ম্যাচে জেতা বা হারা সম্ভব: রুবেন আমোরিম মধ্যবর্তী নির্বাচনে পরাজয়: হাউস লিডারশিপে থাকছেন না মাইক জনসন কাইম কার্দাশিয়ান ও গ্লেন ক্লোজের ‘অল’স ফেয়ার’: দ্বিতীয় সিজনে কি কিছুটা উন্নতি হলো? বিজয়ী হয়ে ট্রাম্প ও ভ্যান্সকে কড়া জবাব দিলেন আবদুল আল-সাইয়েদ ইইউর সম্প্রসারণ পরিকল্পনা প্রকাশ: ২০২৮ সালের মধ্যে নতুন সদস্য পাচ্ছে জোটটি মিসিসিপিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা: সিনেট নির্বাচনে ঝুলে রয়েছে ফল অভিষেকের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচসেরা অংশুল কম্বোজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, কার্যকরভাবে শেষ ট্রাম্প যুগ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিয়ে ট্রাম্পকে বিদ্রূপ জিমি কিমেলের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে ‘ট্রাম্পবাদের সমাপ্তি’ দেখছে ইরান