পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ১১

বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৩৩ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্মকর্তা ডা. আহমদ রাজা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাব প্রদেশের পাকপত্তন জেলায়। উদ্ধারকারীরা ক্রেন ও অন্যান্য ভারী যন্ত্রপাতির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসক ও মেডিকেল কর্মীদের তলব করা হয়েছে বলে জানিয়েছেন ডা. রাজা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটির দুর্বল অবকাঠামো, ট্রাফিক আইন অমান্য করা এবং অনিরাপদ গাড়ি চালনার কারণে প্রায়ই এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য, গত মাসেই পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি বাস ও ভ্যানের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছিলেন।

শিরোনাম :
ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে: দিল্লি থেকে সরে বিশাখাপত্তনমে ম্যাচ ট্রাম্পের সাজা বাতিলের আবেদন নিয়ে নিউ ইয়র্কের আদালতে শুনানি প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতার পিবিআই তদন্তের আবেদন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার গুঞ্জনে পদত্যাগের পথে মার্কো রুবিও? পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ১১ কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞায় ক্রিস লিন ফ্রান্স ও বেলজিয়াম ম্যাচের জন্য ইতালি দলে ৩১ সদস্যের নাম ঘোষণা মানচিনির কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা ও মেয়ের মৃত্যু ইউরোপজুড়ে ২১টি বিমানে বোমা হামলার ভুয়া হুমকি, জরুরি অবতরণ ও যুদ্ধবিমানের পাহারা আইপিএলের আগামী মেগা নিলামের আগে ক্রিকেটারদের রিটেনশন দাবি ছুঁতে পারে ৪০ কোটি রুপি ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে: দিল্লি থেকে সরে বিশাখাপত্তনমে ম্যাচ ট্রাম্পের সাজা বাতিলের আবেদন নিয়ে নিউ ইয়র্কের আদালতে শুনানি প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতার পিবিআই তদন্তের আবেদন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার গুঞ্জনে পদত্যাগের পথে মার্কো রুবিও? পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ১১ কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞায় ক্রিস লিন ফ্রান্স ও বেলজিয়াম ম্যাচের জন্য ইতালি দলে ৩১ সদস্যের নাম ঘোষণা মানচিনির কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা ও মেয়ের মৃত্যু ইউরোপজুড়ে ২১টি বিমানে বোমা হামলার ভুয়া হুমকি, জরুরি অবতরণ ও যুদ্ধবিমানের পাহারা আইপিএলের আগামী মেগা নিলামের আগে ক্রিকেটারদের রিটেনশন দাবি ছুঁতে পারে ৪০ কোটি রুপি