প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার গুঞ্জনে পদত্যাগের পথে মার্কো রুবিও?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের প্রত্যাশিত ফলাফলের ব্যর্থতার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ঘিরে পদত্যাগের গুঞ্জন জোরালো হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি প্রশাসন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।

রুবিওর ঘনিষ্ঠ একজন সহযোগী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, বর্তমান পদে বহাল থেকে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রচার চালানো সম্ভব নয়। তাই তার জন্য দায়িত্ব থেকে পদত্যাগ করাই যৌক্তিক পদক্ষেপ হবে।

সংশ্লিষ্টদের মতে, রুবিও তার রাজনৈতিক পরিচিতিকে ইরান যুদ্ধের প্রভাব থেকে আলাদা করতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে সামরিক নীতি নির্ধারণে তিনি পর্দার আড়ালে থেকে কাজ করেছেন, যাতে যুদ্ধের দায়ভার সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের ওপর থাকে।

এদিকে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, জানুয়ারি মাসে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই মন্ত্রিসভার অন্তত পাঁচজন সদস্য পদত্যাগের পরিকল্পনা করছেন। মূলত কংগ্রেসের সম্ভাব্য তদন্ত এবং অভিশংসন প্রক্রিয়া থেকে বাঁচতেই তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল এই প্রতিবেদনকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্পের নেতৃত্বে তার দল 'আমেরিকা ফার্স্ট' এজেন্ডা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব ডিলান জনসনও এই খবরকে ভিত্তিহীন 'ফেক নিউজ' হিসেবে আখ্যায়িত করেছেন।

শিরোনাম :
ট্রাম্পের সাজা বাতিলের আবেদন নিয়ে নিউ ইয়র্কের আদালতে শুনানি প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতার পিবিআই তদন্তের আবেদন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার গুঞ্জনে পদত্যাগের পথে মার্কো রুবিও? পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ১১ কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞায় ক্রিস লিন ফ্রান্স ও বেলজিয়াম ম্যাচের জন্য ইতালি দলে ৩১ সদস্যের নাম ঘোষণা মানচিনির কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা ও মেয়ের মৃত্যু ইউরোপজুড়ে ২১টি বিমানে বোমা হামলার ভুয়া হুমকি, জরুরি অবতরণ ও যুদ্ধবিমানের পাহারা আইপিএলের আগামী মেগা নিলামের আগে ক্রিকেটারদের রিটেনশন দাবি ছুঁতে পারে ৪০ কোটি রুপি পদত্যাগ করলেন মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস প্রধান হারমিত ধিলন ট্রাম্পের সাজা বাতিলের আবেদন নিয়ে নিউ ইয়র্কের আদালতে শুনানি প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতার পিবিআই তদন্তের আবেদন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার গুঞ্জনে পদত্যাগের পথে মার্কো রুবিও? পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ১১ কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞায় ক্রিস লিন ফ্রান্স ও বেলজিয়াম ম্যাচের জন্য ইতালি দলে ৩১ সদস্যের নাম ঘোষণা মানচিনির কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা ও মেয়ের মৃত্যু ইউরোপজুড়ে ২১টি বিমানে বোমা হামলার ভুয়া হুমকি, জরুরি অবতরণ ও যুদ্ধবিমানের পাহারা আইপিএলের আগামী মেগা নিলামের আগে ক্রিকেটারদের রিটেনশন দাবি ছুঁতে পারে ৪০ কোটি রুপি পদত্যাগ করলেন মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস প্রধান হারমিত ধিলন