রংপুরের উন্নয়নে পরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর: সিটি প্রশাসক

রংপুরের সামগ্রিক উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী চৌধুরী ডন।

বুধবার দুপুরে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত এবং কসাইটুলি সড়কের প্রায় তিন কিলোমিটার অংশ সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং আমাদের এখন প্রয়োজন ঐক্যবদ্ধ সমর্থন।

সিটি প্রশাসক জানান, রংপুর সিটি কর্পোরেশনে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে চারটি নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হলে নগরবাসীর যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনি 'জিরো টলারেন্স' নীতি ঘোষণার কথাও পুনর্ব্যক্ত করেন।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি ধৈর্য ধারণ ও আস্থার আহ্বান জানিয়ে বলেন, পর্যায়ক্রমে প্রতিটি জনদুর্ভোগ লাঘব করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সড়ক সংস্কারের উদ্বোধন অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত উন্নয়ন কাজের মধ্যে রয়েছে মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গসাইবাড়ি রোড (১৩৭৭ মিটার, ৯৫ লাখ ২৭ হাজার টাকা), মাহিগঞ্জ শহীদ মিনার থেকে পীরগাছা রোড হয়ে দেওয়ানটলি পর্যন্ত (১৩৪০ মিটার, ৯৬ লাখ ৩৮ হাজার টাকা), টার্মিনাল থেকে বড়বাড়ি রোড (৪১০০ মিটার, ৮ কোটি ৬৮ লাখ টাকা) এবং চিকলি পার্কের আরসিসি রাস্তা (১০২০ মিটার, ৩ কোটি ৫৮ লাখ টাকা)।

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০: ৩১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০: ৪৫

তিনি বলেন, উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক। আমাদের শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ একটি সমর্থন। তিনি বলেন, রংপুর সিটিতে ৪টা রাস্তা প্রায় ১৪ কোটি টাকা ব্যায় করে নতুন করে নির্মিত হবে। আমরা আশা করি এই রাস্তাটি যদি আমরা ঠিকভাবে করে ফেলতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অঞ্চলের যে নাগরিকরা আছে চলাচল করতে যে দুর্ভোগটি হতো, সেটি

শিরোনাম :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া ট্রাম্পের নীতি ও কৃষি মনোপলির বিরুদ্ধে আইওয়ার রিপাবলিকান প্রার্থী জ্যাক ল্যান গোলান হাইটসের কাছে ইসরায়েলি খননকাজকে ‘চরম লঙ্ঘন’ বলছে সিরিয়া ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, চাপে ম্যাক্রোঁ সরকার মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া ট্রাম্পের নীতি ও কৃষি মনোপলির বিরুদ্ধে আইওয়ার রিপাবলিকান প্রার্থী জ্যাক ল্যান গোলান হাইটসের কাছে ইসরায়েলি খননকাজকে ‘চরম লঙ্ঘন’ বলছে সিরিয়া ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, চাপে ম্যাক্রোঁ সরকার মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ