কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরির আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দেশের উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজিত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জন এবং গবেষণাকর্মে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি যুক্ত করার আহ্বান জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। এই ঘাটতি পূরণে শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা শ্রেণিকক্ষে তুলে ধরা এবং শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের মাধ্যমে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার পরামর্শ দেন।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন যে, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। এমনকি গবেষণাগারের ছোটখাটো সামগ্রীও আমদানি করতে হয়। তিনি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তাদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথ গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান এবং ইউজিসি থেকে এসব গবেষণায় অর্থায়নের আশ্বাস দেন।

গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রেখে কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন এবং পর্যটন খাতের মতো বিভিন্ন ক্ষেত্রেও যৌথ গবেষণার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালুর লক্ষ্য এবং প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
স্পেজিয়া ক্যালসিওর সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনলেন মার্কিন ধনকুবের মাইক রিপোল স্পেনের ওভিয়েদোয় বিস্ফোরণ: নিহত এক পুলিশ, আহত গুরুতর সিনেট নেতা নির্বাচন: ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে বার্নি স্যান্ডার্সের বিতর্ক স্টারশিপের দুই অংশই শূন্যে ক্যাচ করার ঐতিহাসিক প্রস্তুতি স্পেসএক্সের মার্কিন ক্রিকেটে প্রশাসনিক সংকট ও সংস্কারের ৪ দফা প্রস্তাব নবনির্বাচিত কংগ্রেসম্যান ব্রায়ান পয়েন্টেক্সটারের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রে সব ফ্লাইট চলাচল বন্ধ আফগানিস্তানে তদন্তের পরিধি সীমিত করল আন্তর্জাতিক অপরাধ আদালত রংপুরে আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মেসির দেওয়া উপহার পেয়ে আবেগাপ্লুত জুভেন্টাস তারকা কেনান ইলদিজ স্পেজিয়া ক্যালসিওর সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনলেন মার্কিন ধনকুবের মাইক রিপোল স্পেনের ওভিয়েদোয় বিস্ফোরণ: নিহত এক পুলিশ, আহত গুরুতর সিনেট নেতা নির্বাচন: ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে বার্নি স্যান্ডার্সের বিতর্ক স্টারশিপের দুই অংশই শূন্যে ক্যাচ করার ঐতিহাসিক প্রস্তুতি স্পেসএক্সের মার্কিন ক্রিকেটে প্রশাসনিক সংকট ও সংস্কারের ৪ দফা প্রস্তাব নবনির্বাচিত কংগ্রেসম্যান ব্রায়ান পয়েন্টেক্সটারের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রে সব ফ্লাইট চলাচল বন্ধ আফগানিস্তানে তদন্তের পরিধি সীমিত করল আন্তর্জাতিক অপরাধ আদালত রংপুরে আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মেসির দেওয়া উপহার পেয়ে আবেগাপ্লুত জুভেন্টাস তারকা কেনান ইলদিজ