রোমে কারিগরি ত্রুটিতে আটকা বিমান, আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিপত্তি

কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়েছে। বিজি ৩০৬ নম্বর এই ফ্লাইটটিতে প্রায় ২৬০ জন যাত্রী রয়েছেন এবং তারা দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন বলে জানা গেছে।

ফ্লাইটটি বৃহস্পতিবার কানাডার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে নির্ধারিত বিরতি হিসেবে ইতালির রোমে জ্বালানি নেওয়ার জন্য অবতরণ করে বিমানটি। এরপর শুক্রবার ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। কারিগরি ত্রুটি মেরামতের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিমানটি বিমানবন্দরেই বসিয়ে রাখা হয়। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি ছাড়ার কোনো নিশ্চয়তা মেলেনি এবং কখন এটি আবার যাত্রা শুরু করবে তাও নিশ্চিত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে, টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি ৩০৬ ফ্লাইটটি পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বিমানটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। সম্পূর্ণ মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

একই উড়োজাহাজ দিয়ে পরবর্তী ফ্লাইট পরিচালিত হওয়ার কথা থাকায় ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি ৩০৫ ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে রোমে আটকে থাকা বিজি ৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেল আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শিরোনাম :
ম্যান সিটির লক্ষ্য পেড্রো নেটোকে দলে ভেড়াতে আর্সেনালকে পরামর্শ সাবেক তারকার রশিদের ৬ উইকেট ও ইব্রাহিমের ৮৪ রানে আফগানিস্তানের বড় জয় ফেনারবাচের কাছে ফের প্রস্তাবিত লুকাকু, সৌদি আরবের সম্ভাবনাও আছে আইডাহোর ইন-এন-আউট রেস্তোরাঁয় বন্দুক হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ বিজ্ঞানের ওপর ট্রাম্পপন্থীদের আঘাত যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী নীতি আশ্রয় বিতর্ক কাটিয়ে সম্পর্ক পুনরুদ্ধার করল মেক্সিকো ও পেরু ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন অ্যান্ড্রু ফ্লিনটফ লিসা কুককে ফেডারেল রিজার্ভ থেকে বরখাস্তের নতুন চেষ্টা ট্রাম্পের ভূমধ্যসাগরে বিশাল মানব ও মাদক পাচার চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৭৮ রোমে কারিগরি ত্রুটিতে আটকা বিমান, আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিপত্তি ম্যান সিটির লক্ষ্য পেড্রো নেটোকে দলে ভেড়াতে আর্সেনালকে পরামর্শ সাবেক তারকার রশিদের ৬ উইকেট ও ইব্রাহিমের ৮৪ রানে আফগানিস্তানের বড় জয় ফেনারবাচের কাছে ফের প্রস্তাবিত লুকাকু, সৌদি আরবের সম্ভাবনাও আছে আইডাহোর ইন-এন-আউট রেস্তোরাঁয় বন্দুক হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ বিজ্ঞানের ওপর ট্রাম্পপন্থীদের আঘাত যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী নীতি আশ্রয় বিতর্ক কাটিয়ে সম্পর্ক পুনরুদ্ধার করল মেক্সিকো ও পেরু ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন অ্যান্ড্রু ফ্লিনটফ লিসা কুককে ফেডারেল রিজার্ভ থেকে বরখাস্তের নতুন চেষ্টা ট্রাম্পের ভূমধ্যসাগরে বিশাল মানব ও মাদক পাচার চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৭৮ রোমে কারিগরি ত্রুটিতে আটকা বিমান, আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিপত্তি