ফেনীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, আহত ৫

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে হেঁটে যাওয়া শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার সুরাইয়া (১২)। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় জায়লস্কর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. হানিফের মেয়ে। দুর্ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় বাসটি উল্টিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য চারজনকে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফাতেমা আক্তার সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রাইসা (১২) নামে ষষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রাইসা উত্তর আলামপুর গ্রামের মাইন উদ্দিন শিপন মিয়ার মেয়ে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এছাড়া স্থানীয়রা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মাদ ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, সিলোনীয়া বাজার ও মূল সড়কের দুই পাশের ফুটপাত দখল করে শো-মিলের গাছ, ট্রাক্টর ও বালু রাখা হয়েছে। এছাড়া ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলের কারণে পথচারীদের হাঁটাচলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। স্থানীয়দের তথ্যমতে, গত তিন বছরে ফুটপাত দখল ও সড়ক দুর্ঘটনায় এই এলাকায় চারজন প্রাণ হারিয়েছেন।

এতে ৩ জন শিক্ষার্থী বাসটির নিচে আটকে পড়ে। ধাক্কা খেয়ে আরও ৩ জন ছিটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে বাসটি উল্টিয়ে ভেতর থেকে একে একে স্থানীয় সিলোনীয়া হাইস্কুলের এসব শিক্ষার্থীকে আহত অবস্থায় গাড়ির নিচ থেকে বের করে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

শিরোনাম :
ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি