পুলিশ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: ডিআইজি জুলফিকার

বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার জানিয়েছেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ এখনো সেবা নিশ্চিত করতে পারেনি। মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আচরণের পরিবর্তন এবং সেবার মান বৃদ্ধির জন্য কাজ চলছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি হলে তা কঠোরভাবে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের সাথে পুলিশের সমন্বয় আরও শক্তিশালী করতে বরিশাল রেঞ্জের ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান ডিআইজি। তিনি বলেন, প্রতিটি জেলায় একজন করে ভোকাল পার্সন থাকবেন, যারা সাংবাদিকদের তাৎক্ষণিক তথ্য দিয়ে সহায়তা করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

ডিআইজি জুলফিকার আলী হায়দার আরও জানান, শিক্ষার্থীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ার কাজ করা হবে। এছাড়া বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার মতো অপরাধ নিয়ন্ত্রণে একটি বিশেষ সেল গঠন করা হবে এবং অপরাধের ধরন বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মুরাদ আহমেদ ও শাহীনা আজমিন উপস্থিত ছিলেন।

শিরোনাম :
অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত