রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

কক্সবাজারের রামুতে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক বহনের অভিযোগে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর নিয়ন্ত্রণাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে এর চালক মো. জসিম (৩৫) ও আরোহী মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে তারা মোটরসাইকেলে মাদক থাকার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন।

আটক হওয়া মো. জসিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আন্দারমানিক এলাকার মো. মোজাহের মিয়ার ছেলে। আর মো. আলমগীর একই এলাকার মৃত ফয়জুল আহমদের ছেলে।

রামু ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রামু থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শিরোনাম :
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন