মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

মিয়ানমারের সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বয়স্ক এবং তারা সেখানে ধর্মীয় আচার পালনের জন্য জড়ো হয়েছিলেন বলে স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধীদের সূত্রে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে (জিএমটি ০২:৩০) মান্দালয়ের প্রায় ৭০ কিলোমিটার (৪৭ মাইল) পশ্চিমে মধ্য সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে এই হামলা চালানো হয়। বৌদ্ধদের পবিত্র লেন্ট উপলক্ষে ধ্যান বা মেডিটেশন কর্মসূচিতে অংশ নিতে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়েছিলেন।

এক স্থানীয় উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন, বিহারটিতে পরপর দুইবার বিমান হামলা চালানো হয়। নিহতদের সবাই বয়স্ক মানুষ এবং হামলায় বেশ কয়েকজন বৌদ্ধ ভিক্ষুও আহত হয়েছেন।

গণতন্ত্রপন্থী বিদ্রোহী গোষ্ঠী ‘নওয়ে ও মিয়াউং’ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। তাদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা এবং বাকি নয়জন পার্শ্ববর্তী একটি এলাকার।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় এক বিদ্রোহী যোদ্ধা জানান, প্রথম হামলার পর যখন তারা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছিলেন, ঠিক তখনই দ্বিতীয় দফায় বোমা হামলা চালায় সামরিক বিমান।

এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২১ সালে অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং বর্তমানে সেখানে সামরিক শাসন জারি রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠলেও জান্তা বাহিনী দাবি করে আসছে যে তারা কেবল বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা চালায়।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস