নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত বহু মুসল্লি

নাইজেরিয়ার উত্তর-কেন্দ্রীয় নাইজার রাজ্যের একটি মসজিদে প্রার্থনারত অবস্থায় বহু মানুষকে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাজ্যের প্রত্যন্ত বোর্গু লোকাল গভর্নমেন্ট এলাকায় ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বোর্গুর পেনিয়া গ্রামের একটি মসজিদে হামলা চালিয়ে এই অপহরণের ঘটনা ঘটানো হয়।

পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবোদুন নিশ্চিত করেছেন যে, শুক্রবারের এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং ওই এলাকায় সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়মিতভাবে মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে এবং অনেক সময় তারা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়েও লিপ্ত হয়।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, অপহৃতের সংখ্যা ৬০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে। বোর্গু এরিয়া কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহি মোহাম্মদ নাসির জানান, অন্তত ৬০ জন অপহৃত হয়েছেন এবং হামলাকারীদের হাত থেকে পালানোর সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, জুম্মার নামাজের সময় দুর্বৃত্তরা মসজিদটি ঘিরে ফেলে এবং মুসল্লিদের ধরে নিয়ে যায়।

দেরকারা এলাকার যুবনেতা জুবাইরু উমর তালবা জানিয়েছেন, অপহৃতদের মধ্যে তার ৮৫ বছর বয়সী বাবাও রয়েছেন। তিনি বলেন, ঘটনার পর আতঙ্কিত অনেক মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, তাই প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন। তবে এখন পর্যন্ত প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার পর্যন্ত অপহৃতদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত ছিল।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস