ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতি, সামরিক নীতি বদলাচ্ছে ইরান

ভবিষ্যতে সংঘাত আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় নিজেদের সামরিক নীতিতে আমূল পরিবর্তনের পথে হাঁটছে ইরান। দেশটির নতুন সামরিক কৌশলে এখন আগেভাগে হুমকি ঠেকানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্লিনজেন্ডেল ইনস্টিটিউটের ইরানবিষয়ক গবেষক হামিদরেজা আজিজি এমন তথ্য জানিয়েছেন।

সাবস্ট্যাক নিউজলেটার ‘ইরান অ্যানালিটিকা’র লেখক আজিজির মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলা ঠেকাতে ইরানের আগের প্রতিরোধকৌশল কার্যকর হয়নি। এ কারণে তেহরান এখন নতুন করে কৌশল সাজাচ্ছে, যার মূল লক্ষ্য হলো কোনো হামলার আগেই প্রতিরোধ গড়ে তোলা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি উল্লেখ করেন, তেহরান এখন আরও আগের পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। এর মাধ্যমে ইরান বিরোধীদের কাছে এই বার্তাই দিতে চাইছে যে, তাদের ওপর হামলার প্রস্তুতি নিলেও ইরান তার কড়া জবাব দিতে সক্ষম।

আজিজির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের এই নতুন ‘আক্রমণাত্মক সামরিক নীতি’র দুটি দিক স্পষ্ট। প্রথমত, আগাম হামলা বা প্রতিরোধমূলক পদক্ষেপ, যার লক্ষ্য হলো হুমকি বাস্তবে রূপ নেওয়ার আগেই তা নস্যাৎ করা। দ্বিতীয়ত, মাত্রাতিরিক্ত পাল্টা জবাবের কৌশল, যাতে কেউ ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে তার চড়া মূল্য সম্পর্কে আগে থেকেই সচেতন থাকে।

সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া সতর্কবার্তাকেও আজিজি ‘চূড়ান্ত সতর্কবার্তা’ হিসেবে দেখছেন। তিনি মনে করেন, ইরান এখন শুধু হামলার পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং হুমকির পর্যায়েই প্রতিপক্ষকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। এ ধরনের পরিবর্তন দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস